ক্যাম্পাস

রাজধানীতে ছাত্রশিবিরের ‘জুলাই জাগরণ’ র‌্যালি অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি

১১ মাস আগে


রাজধানীতে ছাত্রশিবিরের ‘জুলাই জাগরণ’ র‌্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে ৩৬ জুলাই (৫ আগস্ট) গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণভবন ফতহের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ শীর্ষক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট সকাল ১০টায় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে র‌্যালির সমাপ্তি হয়।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন ও মহানগর পূর্বের সভাপতি আসিফ আব্দুল্লাহর যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, “গুম, খুন, আয়নাঘর তৈরি করে মুক্তিকামী জনতাকে দমন করতে চেয়েছিল ফ্যাসিস্ট শক্তি। কিন্তু ইতিহাসের অনিবার্য দাবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। জুলাই শুধু একটি আন্দোলনের নাম নয়, এটি একটি জাগরণের নাম।”

তিনি বলেন, “জুলাই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে লাল কার্ড। যারা বন্যা ও খরার সময়ে পানি বৈষম্য করে, ফেলানীকে হত্যা করে কাটাতারে ঝুলিয়ে রাখে—তারা কখনও আমাদের বন্ধু হতে পারে না। তারা দেশের অভ্যন্তরে গোয়েন্দাগিরি করে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য চরম হুমকি সৃষ্টি করছে।”

তিনি আরও বলেন, “একটি শ্রেণি আন্দোলনে অংশ নিয়ে এখন ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই—এই আন্দোলন কোনো একক দল বা ব্যক্তির নেতৃত্বে হয়নি। ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক শক্তি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ এতে সক্রিয় ভূমিকা রেখেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, ডিপ্লোমা ইনস্টিটিউটসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “অবিলম্বে গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। সকল তথ্য-উপাত্ত থাকা সত্ত্বেও যদি একজন হত্যাকারীরও বিচার না হয়, তাহলে সেটি সরকারের চরম ব্যর্থতা। এটি কোনো বিপ্লবী সরকার নয়, বরং একটি অলস সরকার।”

তিনি আরও বলেন, “নানা ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা মোকাবিলা করে ছাত্রশিবির আজকের এই অবস্থানে এসেছে। ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণার ৫ দিনের মধ্যেই ফ্যাসিবাদ পালাতে বাধ্য হয়েছিল। এখন যারা নতুন ষড়যন্ত্রে লিপ্ত, তাদের প্রতি আহ্বান—অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এস. এম. ফরহাদ, ঢাকা মহানগর উত্তর সভাপতি রেজাউল করিম শাকিল, মহানগর পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহেরসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও মহানগরের নেতৃবৃন্দ।


রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২৭ জুলাই সংঘটিত সহিংসতায় মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর একটি আদালতে মাহমুদুল হাসানের বাবা এ মামলা দায়ের করেন।মামলায় সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...

৩ দিন আগে


বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি

বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগের ভিত্তিতে আরও চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ,

৩ দিন আগে


সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার
সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে...

৩ দিন আগে


রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন ছাত্রসংগঠনের
রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন ছাত্রসংগঠনের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারসহ ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মারধরের শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড-সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হলেও, একই ঘটনায় প্রক্টর কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের ওপর হামলাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom