রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ডিম ও কিছু ধরনের মুরগির দাম। বিশেষ করে মাছের বাজারে ঊর্ধ্বগতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে, অধিকাংশ প্রজাতির মাছ কিনতে এখন ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।
বাজারসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের মাছের দাম প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। সাধারণ মানুষের তুলনামূলক সাশ্রয়ী মাছ হিসেবে পরিচিত পাঙাশের দামও ২০০ টাকার সীমা ছাড়িয়ে গেছে। বর্তমানে জীবিত পাঙাশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৩০ টাকায় এবং তেলাপিয়া ২৬০ টাকায়।
বাজারে মান ও আকারভেদে চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৩০০ থেকে ৪৫০ টাকা এবং টেংরা ৭০০ টাকা কেজি দরে। এছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
বড় আকারের রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছের দাম প্রতি কেজিতে এক হাজার টাকারও বেশি।
মোহাম্মদপুর টাউন হল বাজারের মাছ বিক্রেতা আনোয়ার হোসেন জানান, বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া গেলেও দাম অনেক বেশি। তার ভাষ্য, ইলিশের কেজি ১ হাজার ৬০০ থেকে ৩ হাজার ২০০ টাকা, সাদা রূপচাঁদা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, লাল কোরাল ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, টুনা ৮৫০ থেকে ১ হাজার টাকা এবং সামুদ্রিক সুরমা ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের পাশাপাশি বেড়েছে ডিমের দামও। গত সপ্তাহের তুলনায় প্রতি ডজনে ১০ থেকে ১৫ টাকা বেড়ে বর্তমানে ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকায়।
মাংসের বাজারে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। অন্যদিকে খাসির মাংসের দাম ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি।
পোলট্রির বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, মুরগির দামে প্রতিদিন সামান্য ওঠানামা হলেও সপ্তাহজুড়ে বড় ধরনের পরিবর্তন হয়নি।
মোহাম্মদপুর বাজারে মাছ কিনতে আসা রুবেল আহমেদ বলেন, মাছের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রতিটি মাছের দামই বেড়েছে, ফলে মধ্যবিত্ত পরিবারের জন্য বাজার করা দিন দিন কঠিন হয়ে পড়ছে।
বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহ ব্যয় বৃদ্ধি, পরিবহন খরচ এবং মৌসুমি প্রভাবের কারণে মাছ ও ডিমের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তবে সরবরাহ স্বাভাবিক না হলে আগামী দিনগুলোতেও বাজারে মূল্যচাপ অব্যাহত থাকতে পারে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতার ঘটনা বেড়েছে। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে বীমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচও...
২ দিন আগে
জুলাইয়ের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স ২২৯ কোটি ৯৪ লাখ ডলার, শীর্ষে ইসলামী ব্যাংক
চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ হাজার ২৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। এ সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে।রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য
৬ দিন আগে
টানা বৃষ্টিতে কাঁচামরিচের ঝাল এখন দামে, কেজি ৩২০ টাকা পর্যন্ত
টানা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। শাক-সবজির পাশাপাশি কাঁচামরিচের বাজারেও দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়, যা এক সপ্তাহ আগের তুলনায় দ্বিগুণেরও বেশি।শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার
৭ দিন আগে
বাধ্যতামূলক শ্রম ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক
বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধে আইন যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের বিভিন্ন পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে কার্যকর হতে যাওয়া এই ব্যবস্থায় দেশভেদে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টার-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ...
৯ দিন আগে
