রাজনীতি

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতের অবস্থান ইতিবাচক: এনসিপি নেত্রী মাহমুদা আলম মিতু

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতের অবস্থান ইতিবাচক: এনসিপি নেত্রী মাহমুদা আলম মিতু

ছবি: সংগৃহীত


রাজনৈতিক প্রতিশ্রুতি (পলিটিক্যাল কমিটমেন্ট) রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থানকে ইতিবাচক হিসেবে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১ দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মিতু বলেন, “আমি এনসিপি থেকে জোটের মনোনীত প্রার্থী। এ জন্য এনসিপির আহ্বায়কসহ দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাই, তারা আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছে। পাশাপাশি জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানাই, তারা রাজনৈতিক কমিটমেন্টের জায়গাটা ঠিক রেখেছে। জোট মানে কমিটমেন্ট-দেশ ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার যে প্রতিশ্রুতি ছিল, তা তারা রক্ষা করেছে।”

তিনি আরও বলেন, অনেক রাজনৈতিক দল জোট গঠন করলেও প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তার মতে, “অনেক বড় দল জোট করলেও আসন বণ্টন ও প্রার্থীদের সম্মান দেখানোর ক্ষেত্রে প্রতিশ্রুতি ঠিক রাখতে পারেনি। সেই তুলনায় জামায়াতে ইসলামী ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে।”

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত রাজনৈতিক বাস্তবতার ধারাবাহিকতায় শহীদ পরিবারের প্রতিনিধিত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, জোটের মনোনীত প্রার্থীদের মধ্যে শহীদ জাবির ইব্রাহিমের মাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তাদের মতে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক সিদ্ধান্ত।

মিতু বলেন, “আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নারীদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শিশুস্বাস্থ্য নিয়ে কাজ করব। পাশাপাশি জনকল্যাণমুখী আইন প্রণয়নে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।”

১১ দলীয় জোটের পক্ষ থেকে এদিন নির্বাচন কমিশনে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয়। জোটের নেতারা দাবি করেন, সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানো এবং বিরোধী ভূমিকাকে আরও কার্যকর করাই তাদের লক্ষ্য।


‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম

চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...

৬ ঘন্টা আগে


সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...

৮ ঘন্টা আগে


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২ দিন আগে

Dr.Mahfuzul Alom