রাজনীতি থেকে সরে অভিনয়ে মন দিতে চান দেব
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেব ২০১৪ সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এর হাত ধরে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। এরপর টানা এক দশকের বেশি সময় সাংসদ হিসেবে দায়িত্ব পালন করে রাজনীতিতেও আলাদা পরিচিতি গড়ে তোলেন টালিউডের এই জনপ্রিয় অভিনেতা। তবে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর এবার নতুন সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন তিনি। জানিয়েছেন, রাজনীতির চেয়ে এখন আবার অভিনয়েই বেশি মনোযোগ দিতে চান।
বুধবার (৬ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে শুভেচ্ছা জানান দেব। পোস্টে তিনি লেখেন, “বাংলায় নতুন সরকার গঠনের জনাদেশ পাওয়ায় বিজেপিকে অভিনন্দন। আমি আন্তরিকভাবে আশা করি, সরকার আমাদের রাজ্যের অগ্রগতি, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করবে এবং জনগণের কণ্ঠস্বর যেন শোনা হয়, তা নিশ্চিত করবে।”
একই পোস্টে বাংলা চলচ্চিত্র শিল্প নিয়েও নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন এই অভিনেতা। তিনি বলেন, বাংলা চলচ্চিত্র শিল্পে বিভাজন ও নিষেধাজ্ঞার সংস্কৃতির অবসান হওয়া উচিত। শৈল্পিক স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মাধ্যমে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
নিজ নির্বাচনী এলাকা ঘাটাল-এর উন্নয়ন নিয়েও কথা বলেন দেব। বিশেষ করে দীর্ঘদিনের আলোচিত ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়নে নতুন সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। তার ভাষায়, এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং মানুষের জীবন ও জীবিকা রক্ষার প্রশ্ন।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা-কে দেওয়া প্রতিক্রিয়ায় দেব বলেন, “রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না। আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই। এটাই বরাবর করে এসেছি।”
চলচ্চিত্র শিল্প প্রসঙ্গে তিনি আরও বলেন, “ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না। প্রযোজকদের ওপর নিয়মের বোঝা চাপানো হবে না। সুষ্ঠুভাবে কাজ হবে, কাজের পরিমাণও বাড়বে।”
দেবের মতে, তিনি সবসময় চলচ্চিত্র অঙ্গনের কল্যাণ চেয়েছেন এবং ভবিষ্যতেও নেপথ্যে থেকে ইন্ডাস্ট্রির ভালো কাজের পাশে থাকবেন।
তবে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেবকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ভক্তই তাকে রাজনীতি থেকে পুরোপুরি সরে এসে অভিনয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশ্লেষকদের মতে, সমালোচনার বড় অংশটি ‘রাজনীতিক দেব’-কে কেন্দ্র করে হলেও ‘অভিনেতা দেব’ এখনো দর্শকদের কাছে সমান জনপ্রিয় ও গ্রহণযোগ্য।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
৩ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
৪ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৮ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৯ দিন আগে
