রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, চূড়ান্ত তালিকা প্রকাশ আজ
অনলাইন ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) নির্ধারিত সময়ের মধ্যে তারা এই প্রত্যাহার সম্পন্ন করেন।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, ২৩টি পদের মধ্যে ১১ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে, আবাসিক হলগুলোর মনোনয়ন প্রত্যাহারের তথ্য এখনো পাওয়া যায়নি।
তিনি আরও জানান, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, সহ-পরিবেশ সম্পাদক পদে ২ জন, নারী বিষয়ক সম্পাদক পদে ১ জন, বিতর্ক সম্পাদক পদে ১ জন, সহ-ক্রীড়া সম্পাদক পদে ১ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১ জন, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন এবং কার্যনির্বাহী পদে ১ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
প্রেস ব্রিফিংয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের চূড়ান্ত তালিকা আজ (১৪ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে এবং একই দিন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনে। ভোট গণনা ও ফলাফলও একই দিনে ঘোষণা করা হবে।
রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২৭ জুলাই সংঘটিত সহিংসতায় মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর একটি আদালতে মাহমুদুল হাসানের বাবা এ মামলা দায়ের করেন।মামলায় সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...
২ দিন আগে
বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগের ভিত্তিতে আরও চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ,
২ দিন আগে
সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে...
২ দিন আগে
রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন ছাত্রসংগঠনের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারসহ ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মারধরের শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড-সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হলেও, একই ঘটনায় প্রক্টর কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের ওপর হামলাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে...
৪ দিন আগে
