রাজনীতি

রাকসু জিএস আম্মারকে ছাত্রদল সভাপতির সতর্কবার্তা, পাল্টা জবাবে উত্তেজনা

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


রাকসু জিএস আম্মারকে ছাত্রদল সভাপতির সতর্কবার্তা, পাল্টা জবাবে উত্তেজনা

ছবি: সংগৃহীত


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জেনারেল সেক্রেটারি (জিএস) সালাউদ্দিন আম্মারকে ঘিরে ছাত্রদল ও সংশ্লিষ্ট মহলে উত্তেজনা দেখা দিয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “সালাউদ্দিন আম্মারকে স্মরণ করিয়ে দিচ্ছি, ছাত্রদল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাজশাহী জেলা-মহানগর ইউনিটে সীমাবদ্ধ নয়; তার জন্মস্থানসহ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর ও উপজেলায় ছাত্রদলের লাখ লাখ নেতাকর্মী রয়েছে।” একই পোস্টে তিনি সতর্ক করে উল্লেখ করেন, “তোমার বাবা-মা যেখানে থাকে, সেখানেও ছাত্রদল আছে।”

পোস্টে রাকিব আরও দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। অথচ সাম্প্রতিক সময়ে আবির্ভূত কিছু ব্যক্তি, বিশেষ করে সালাউদ্দিন আম্মার, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও আপত্তিকর ভাষায় সংগঠনটির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।” একইসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

অন্যদিকে, ছাত্রদল সভাপতির ওই পোস্ট শেয়ার করে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। তিনি লিখেছেন, “ওপরে আল্লাহ আর নিচে আমি। এর মাঝে আর বিন্দুপরিমাণ ভয় নেই রাকিব সাহেব।” তিনি আরও বলেন, “আল্লাহর জিনিস আল্লাহ সময়মতো নিয়ে যাবে। এই বয়সে এসে জালিমের খাতায় নাম না উঠুক।” একইসঙ্গে তিনি আল্লাহর প্রতি ভরসা রেখে সকলকে সংযত থাকার আহ্বান জানান।

দুই পক্ষের এ ধরনের পাল্টাপাল্টি বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এ ধরনের বক্তব্য ও প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

৭ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom