রামিসা হ/ত্যার দ্রুত বিচার ও সামাজিক প্রতিরোধের আহ্বান ছাত্রদল সম্পাদক নাছিরের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে তিনি সামাজিক অবক্ষয় রোধে রাষ্ট্র, সরকার ও সামাজিক শক্তিগুলোর সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, রামিসার মতো একটি শিশুও যদি নিরাপদ না থাকে, তাহলে সমাজের সামগ্রিক নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে যায়। তিনি লেখেন, “যে সমাজে শিশুরা নিরাপদ না, সেখানে অন্য বয়সের মানুষদের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?”
নাছির উদ্দীন নাছির বলেন, মঙ্গলবার সকালে ঢাকার পল্লবীতে নিজ বাসায় ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় রামিসাকে। এ ঘটনাকে তিনি দেশের সামাজিক অবক্ষয়ের ভয়াবহ প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, “আমাদের বোন, আমাদের কন্যা রামিসার এমন নির্মম হত্যাকাণ্ড দেশের সামাজিক অবক্ষয়কে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল।”
পোস্টে তিনি উল্লেখ করেন, এ ঘটনায় প্রধান অভিযুক্তকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে এবং সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এখন সরকারের কাছে তার দাবি, দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের পাশবিক অপরাধ করার সাহস না পায়।
ছাত্রদল নেতা আরও বলেন, কেবল বিচার নিশ্চিত করলেই হবে না, সমাজে নৈতিকতার চর্চা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাও জরুরি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পোস্টের এক পর্যায়ে কবি সুকান্ত ভট্টাচার্য–এর ‘ছাড়পত্র’ কবিতা উদ্ধৃত করে নাছির লেখেন, “এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।” তিনি বলেন, শিশুরা অনিরাপদ হয়ে পড়া মানে দেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়া।
সবশেষে তিনি বলেন, “শিশুর হাসি যারা কেড়ে নেয়, তারা গোটা মানবজাতির শত্রু।” ভবিষ্যতে আর কোনো শিশুকে যেন রামিসার মতো নির্মম পরিণতির শিকার হতে না হয়, সে জন্য রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
২ ঘন্টা আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১৮ ঘন্টা আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১৯ ঘন্টা আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
২০ ঘন্টা আগে
