সারাদেশ

রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন

রমজান আলী, বান্দরবান প্রতিনিধি

৪ মাস আগে


রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন

শিশু রামিসা হত্যার তীব্র প্রতিবাদ এবং জেলার ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বান্দরবানের সচেতন ছাত্র সমাজ। আজ রবিবার (২৪ মে) বান্দরবান শহরে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে পাহাড়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত, নারীদের ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের বিচার, এবং সক্রিয় নিষিদ্ধ সংগঠনের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা।

“বান্দরবান সচেতন ছাত্র সমাজ”-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত পাহাড়ে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ দুর্বলতাকে সামনে এনে দিয়েছে। পাহাড়ের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

সমাবেশ থেকে বক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে-
* শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
* পাহাড়ে সক্রিয় সকল নিষিদ্ধ ও অবৈধ সংগঠনের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
* সাবেক প্রভাবশালী নেতা বীর বাহাদুরের আমলে সংঘটিত বিভিন্ন অনিয়ম, দমন-পীড়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তদন্ত করে তাকে দ্রুত গ্রেফতার করতে হবে।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন সচেতন ছাত্র সমাজের অন্যতম সমন্বয়ক ও ছাত্রনেতা আসিফ ইকবাল। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সৈয়দ আল মাশরুর জিসান, মো. ইসমাইল, মিজানুর রহমান সাকিব, রুমানা আক্তার প্রিয়া এবং মাহীর ইরতিসাম।

সমাপনী বক্তব্যে সভাপতি আসিফ ইকবাল বলেন, “আমরা দেশে আর কোনো রক্তপাত কিংবা কোনো বোনের সম্ভ্রমহানি দেখতে চাই না। শিশু ও নারীর উপর হওয়া সব জুলুমের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসন যদি অবিলম্বে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের এবং গডফাদার বীর বাহাদুরকে গ্রেফতার না করে, তাহলে বান্দরবানের ছাত্র সমাজ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।”

মানববন্ধন শেষে সচেতন ছাত্র সমাজের একটি প্রতিনিধি দল স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেয়।


অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠন বা ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ঘন্টা আগে


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

১ দিন আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

২ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom