আন্তর্জাতিক

রাশিয়া-ইরানের ওপর নিষেধাজ্ঞায় ১০ দেশের বিরুদ্ধে ১০০% শুল্কের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

১২ দিন আগে


রাশিয়া-ইরানের ওপর নিষেধাজ্ঞায় ১০ দেশের বিরুদ্ধে ১০০% শুল্কের প্রস্তাব

ছবি: সংগৃহীত


রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে ভারতসহ ১০টি দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। এ-সংক্রান্ত একটি বিল মার্কিন প্রতিনিধি পরিষদে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত ধাপ পেরিয়েছে। বিলটি চূড়ান্তভাবে পাস হলে রাশিয়ার জ্বালানি পণ্য কেনা দেশগুলোর ওপর শুল্ক আরোপের সুযোগ তৈরি হবে।


‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ শীর্ষক প্রস্তাবিত বিলটির ওপর বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন প্রতিনিধি পরিষদে চূড়ান্ত ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিলটি পাসের প্রাথমিক প্রক্রিয়াসংক্রান্ত প্রস্তাব ২১৪-২১১ ভোটে অনুমোদিত হয়।

বিলটি এরই মধ্যে মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে পাস হয়েছে। প্রতিনিধি পরিষদে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।

মার্কিন আইনপ্রণেতাদের প্রস্তাবিত একটি সংশোধনীতে রাশিয়ার তেল বা জ্বালানি পণ্য কেনা অব্যাহত রাখা ১০টি দেশের কথা উল্লেখ করা হয়েছে। দেশগুলো হলো-ভারত, চীন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তান।

প্রস্তাবিত আইনের অন্যতম লক্ষ্য রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানি ও জ্বালানি খাতের রাজস্ব কমিয়ে দেওয়া। এর পাশাপাশি রাশিয়ার রাষ্ট্রীয় ও জ্বালানি খাতের ওপর সরাসরি নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে।

মার্কিন নীতিনির্ধারকদের মতে, রাশিয়ার তেলের বড় ক্রেতা দেশগুলো বিকল্প পদ্ধতিতে আমদানি অব্যাহত রাখায় নিষেধাজ্ঞার কার্যকারিতা বাড়াতে তাদের ওপরও চাপ প্রয়োগের প্রয়োজন দেখা দিয়েছে।

তবে প্রস্তাবিত শুল্কের বিরোধিতা করেছেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস। তার দাবি, বিলটি পাস হলে মার্কিন প্রেসিডেন্ট আন্তর্জাতিক বাণিজ্য ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শুল্ক আরোপের ব্যাপক ক্ষমতা পেতে পারেন। এতে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক জোট ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি সতর্ক করেছেন।


বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...

৪ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

৯ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

১৯ ঘন্টা আগে


পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom