আন্তর্জাতিক

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: জারি হলো সুনামি সতর্কতা

অনলাইন ডেস্ক

১৪ মাস আগে


রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: জারি হলো সুনামি সতর্কতা

রাশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কামচাটকা উপদ্বীপে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় ভোর ৩:৩৪:৫২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

 

ভূমিকম্পের কেন্দ্রস্থল এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় সাবমেরিন ফ্লিট এবং একাধিক সামরিক বিমান ঘাঁটি রয়েছে। এর মধ্যে ভিলিউচিনস্ক সাবমেরিন ঘাঁটি এবং ইয়েলিজোভো বিমান ঘাঁটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ভূমিকম্পের কারণে এই কৌশলগত স্থাপনাগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, বা সাবমেরিন ও বিমানগুলো সময়মতো সরিয়ে নেওয়া হয়েছে কিনা, তা এখনো জানা যায়নি। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ জানিয়েছেন, সব জরুরি পরিষেবা দলকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

ভূমিকম্পের তীব্রতার কারণে এর প্রভাব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। হাওয়াইয়ে অবস্থিত মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিসের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে। জাপানসহ আরও কয়েকটি দেশকে সম্ভাব্য সুনামির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। হাওয়াইয়ের বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

 

পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহরটি কুরিল-কামচাটকা আর্কের ওপর অবস্থিত, যা বিশ্বের অন্যতম ভূমিকম্প-সক্রিয় অঞ্চল হিসেবে পরিচিত। এটি জাপানের হোক্কাইডো থেকে কুরিল দ্বীপপুঞ্জ হয়ে কামচাটকা উপদ্বীপের প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর ২,১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান এটিকে প্রায়শই ভূমিকম্পের ঝুঁকির মধ্যে ফেলে। শহরটির জনসংখ্যা প্রায় ১ লক্ষ ৮১ হাজার।


পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের

পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...

২০ ঘন্টা আগে


১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর

১ দিন আগে


হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত

হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...

২ দিন আগে


হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom