রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মামলায় আর এস ফাহিম চৌধুরী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন।
আদালত সূত্রে জানা যায়, গত ৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পরিদর্শক আমির হামজা ফাহিম চৌধুরীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ জুন দিন ধার্য করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, মামলার তদন্তে প্রাথমিকভাবে পাওয়া তথ্য-প্রমাণে ফাহিম চৌধুরীর সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। মামলাটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ হওয়ায় সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি রাজধানীর রমনা পার্ক সংলগ্ন এলাকায় একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয় বলে অভিযোগ রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
তদন্ত সংশ্লিষ্ট নথিতে ফাহিম চৌধুরীকে মামলার একজন সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, গত ২৯ মার্চ রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে জনতা ও শিক্ষার্থীদের একটি দল ফাহিম চৌধুরীকে আটক করে শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাকিব হোসেন (২৯) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে অভিযোগের সত্যতা না পাওয়ায় ৪৯ জনের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. মমিনুল ইসলাম গত...
২০ ঘন্টা আগে
জুলাই সনদের আলোকে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে-আইনমন্ত্রী
জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সব সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের (অর্ডিন্যান্স) মধ্যে অধিকাংশই সরকার গ্রহণ করেছে। বাকি বিষয়গুলো সংবিধান সংশোধন কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। শুক্রবার (৩১...
১ দিন আগে
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার আবেদন করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন।...
২ দিন আগে
দুই মামলায় ব্যারিস্টার সুমনকে জামিন দিলেন হাইকোর্ট
রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পূর্বে জারি করা রুল নিষ্পত্তি করে এ
৩ দিন আগে
