‘রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?’-শহীদ ওসমান হাদির বিচার নিয়ে স্ত্রীর প্রশ্ন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে শম্পা লেখেন,
“রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি?”
তিনি লেখেন, বাংলাদেশে যারা বিচারের জন্য লড়াই করে, তাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্নই হলো—বিচার কবে হবে। সাগর-রুনি ও আবরার ফাহাদ হত্যার উদাহরণ টেনে তিনি বলেন, ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এসব হত্যাকাণ্ডের বিচার আজও শেষ হয়নি, আর এখন একই আশঙ্কা তৈরি হয়েছে শহীদ ওসমান হাদির ক্ষেত্রেও।
রাবেয়া ইসলাম শম্পা লিখেছেন,
“ইতিহাস দেখলে আমরা না পেয়েছি সাগর-রুনি হত্যার বিচার, না পেয়েছি আবরার ফাহাদের বিচার। আর এখন শুরু হচ্ছে শহীদ ওসমান হাদির। কতবার যে তারা পেছাবে, সেটা আল্লাহই জানেন। তবে আমাদের স্পষ্ট কথা—বিচার আমরা নিশ্চিত করেই ছাড়ব। কত মাস, দিন, ঘণ্টা সময় নেবেন?”
তিনি আরও বলেন, শহীদ হাদির হত্যার বিচার না হলে এই রাষ্ট্রে আর কখনো মানুষ অন্যায়ের বিরুদ্ধে কাঁদবে না, রাস্তায় নামবে না কিংবা প্রতিবাদে লড়াই করবে না। তাঁর ভাষায়, “আপনারা যদি ভাবেন, হাদির পরিবারকে কিছু দিয়ে বিচারপ্রক্রিয়া থামিয়ে দেবেন, তাহলে সেটা হবে আপনাদের চরম বোকামি।”
শম্পা জোর দিয়ে বলেন, শহীদ ওসমান হাদি শুধু একটি পরিবারের নন, তিনি সারা বাংলাদেশের মানুষকে প্রতিনিধিত্ব করেন। তাঁর দাবি, দেশের মানুষ জানে বিচারকাজে কোথায় সমস্যা হচ্ছে এবং কেন দেরি করা হচ্ছে। “আপনারা যত দেরি করবেন, আমরা তত বেশি ঐক্যবদ্ধ হবো,”—এমন হুঁশিয়ারিও দেন তিনি।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, সরকার কী দিচ্ছে বা দিচ্ছে না—এসব বিষয়ে তিনি অবগত নন এবং এতে তাঁর আগ্রহও নেই। তাঁর একমাত্র দাবি হলো, যে কোনো কিছুর বিনিময়ে শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং তাঁর রেখে যাওয়া আমানত—ছেলে ফিরনাসের একটি নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করা।
উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই বিচার দাবিতে পরিবার ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল সরব থাকলেও এখনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...
১ দিন আগে
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড
১ দিন আগে
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...
৩ দিন আগে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬
৫ দিন আগে
