সারাদেশ

রাউজান শান্তিরদ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হলেন আব্দুর রহিম চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি

৮ মাস আগে


রাউজান শান্তিরদ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হলেন আব্দুর রহিম চৌধুরী

ছবি: সংগৃহীত


রাউজান উপজেলা শান্তিরদ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডে (নিবন্ধন নং-২৭৫) ২১ জানুয়ারি ২০২৬ তারিখে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সমাজভিত্তিক এই সংগঠনে নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নির্বাচনে কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী বাড়ি কে এস লিমিটেডের সদস্য মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মোহাম্মদ মনজুর আলম। এছাড়া ছয়জন সদস্যকে নিয়ে মোট আট সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মিন্টু বড়ুয়া নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। কমিটির অন্যান্য সদস্য ছিলেন ইয়াছমিন আক্তার ও রূপম তালুকদার। নির্বাচনে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ-সভাপতি মীর মোহাম্মদ মনজুর আলমসহ সদস্যরা—বিধান চক্রবর্তী, বিমল চন্দ্র দাশ, মো. আথতারুজ্জামান চৌধুরী বাবর, রুম্পা দে, মুন্নী সরকার ও দেবী রানী দে।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী বলেন, “শান্তিরদ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতির মাধ্যমে মাছ চাষ, গাভী পালন, হাঁস-মুরগি পালন এবং ক্ষুদ্র ব্যবসার জন্য সহজ শর্তে ঋণ বিতরণ করা হচ্ছে। এর ফলে সদস্যরা স্বাবলম্বী হয়ে পরিবার নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারছেন। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, যাতে সমিতিটি সদস্যদের কল্যাণের পাশাপাশি পুরো রাউজানের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।”

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি নির্বাচনের ফলাফল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করা হয়। ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরীকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। পুরো নির্বাচনী প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম।


অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠন বা ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী

১০ ঘন্টা আগে


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

২ দিন আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

৩ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom