রক্তদাতা দিবস উপলক্ষে ঢাকা উত্তর জামায়াতের সাইকেল র্যালী
ডেস্ক রিপোর্ট
জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন এবারের বাজেটে নেই; বরং এটি পুরোনো ধারার বাজেট বলে মন্তব্য করেছেন জামায়াত ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, সরকার ঋণখেলাপিদের সুবিধা দেওয়ার পথ উন্মুক্ত করেছে।
শুক্রবার সকালে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউয়ে বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে আয়োজিত সাইকেল র্যালির আগে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, এ বাজেট মূলত শুভঙ্করের ফাঁকি। কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে, খেলাপি ঋণগ্রহীতাদের সুবিধা দেওয়া হয়েছে। এই বাজেট তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে না বলেও মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, শিক্ষা খাতের বাজেটে রূপপুর পারমাণবিক প্রকল্পের ব্যয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশাসনিক ও আমলাতান্ত্রিক খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ব্যয় বাদ দিলে প্রকৃত শিক্ষা খাতে বরাদ্দ দেশের জিডিপির দেড় শতাংশেরও নিচে নেমে আসবে বলে দাবি করেন তিনি।
সেলিম উদ্দিন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে একটি সুস্থ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন।
রক্তদাতাদের উদ্দেশে সিটি আমীর বলেন, এক ব্যাগ রক্ত একটি মানুষের জীবন বাঁচাতে পারে। মানবতার সেবায় রক্তদাতারা অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। রক্তদান শুধু মানবসেবা নয়, এটি একটি ইবাদতও।
তিনি আরও বলেন, দেশের হাসপাতালগুলোতে আধুনিক পদ্ধতিতে রক্ত সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। এ সমস্যা সমাধানে ডিজিটাল ব্লাড ডোনার নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
বক্তব্যের শেষে মোহাম্মদ সেলিম উদ্দিন তরুণদের মানবসেবা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং দেশ গঠনের কাজে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
পরে মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে সাইকেল র্যালিটি ফার্মগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল ও মধুবাগ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়। আয়োজকদের দাবি, র্যালিতে কয়েক হাজার মানুষ অংশ নেন।
লাইফ সাইকেল বিডির পরিচালক তৌহিদুল ইসলাম রিয়াজের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, হেমায়েত হোসেন,লাইফ সাইকেলের সহকারী পরিচালক আব্দুল মোতালেব।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৯ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৯ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৭ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
