রংপুরে বেডরুমে ঢুকে স্ত্রী-সন্তানকে গুলি করার হুমকি যুবদল নেতার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রংপুরে ডিশ ও ইন্টারনেট ব্যবসার আধিপত্য নিয়ে বিরোধের জেরে এক কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা আকিবুল রহমান মনু-এর বিরুদ্ধে।
রোববার (১ মার্চ) বিকেলে রংপুর প্রেস ক্লাব এলাকার ‘ক্যাবল ওয়ান’ অফিসে গিয়ে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মাহাদী হাসান কাফিকে মুঠোফোনে হুমকি দেন তিনি। অভিযোগ রয়েছে, তিনি অশ্লীল ভাষায় গালিগালাজও করেন। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফুটেজে দেখা যায়, আকিবুল রহমান মনু কয়েকজনকে সঙ্গে নিয়ে অফিসে যান। মাহাদী হাসান কাফিকে না পেয়ে ফোনে হুমকি দেন— নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যা সমাধান না হলে তার বাসায় ঢুকে স্ত্রী-সন্তানকে গুলি করবেন বলে শাসান।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কামাল কাছনা এলাকায় ক্যাবল সংযোগ অন্য একজনকে দেওয়াকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। অভিযোগ রয়েছে, ওই সংযোগ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিবকে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছিল।
ভুক্তভোগী মাহাদী হাসান কাফি জানান, মনু ও তার সহযোগীরা অফিসে গিয়ে তাকে ও অন্য কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিয়েছেন। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোববার রাতে আকিবুল রহমান মনু ও তামজিদুর রশীদ গালিবকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...
৫ ঘন্টা আগে
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল
১৭ ঘন্টা আগে
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...
১৭ ঘন্টা আগে
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।শনিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে কলাতলীর দরিয়ানগর এলাকায় ‘ফরিদের প্যারাসেইলিং’ প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।নিহত শৌভিক রায় ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে...
১ দিন আগে
