রুমিন ফারহানার অনুষ্ঠান ঘিরে আশুগঞ্জে হামলা-পাল্টা অভিযোগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রধান অতিথি করাকে কেন্দ্র করে বিএনপির আপত্তির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। বুধবার অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে খোঁজ নিতে গিয়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হামলার অভিযোগ-পাল্টা অভিযোগ উঠেছে।
আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় ‘আব্দুল কাদির শাহ পাঠাগার’-এর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ‘ভাষাসৈনিক অলি আহাদ সম্মাননা স্মারক’ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে প্রচার করা হয়েছে। অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিশেষ অতিথি করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বুধবার দুপুরে অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে খোঁজ নিতে উপজেলা পরিষদে গেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন তাদের ওপর হামলা চালান। এতে আব্দুল কাদির শাহ পাঠাগারের সভাপতি ও আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান এবং সংগঠনটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব আহত হন বলে দাবি করা হয়েছে।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আতাউর রহমান ও রাসেল বিপ্লব সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে ইউএনওর সঙ্গে কথা বলতে দেখে তারা ভেতরে প্রবেশ করেননি।
পরে উপজেলা পরিষদের বিপরীত পাশে দাঁড়িয়ে তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। দুপুরে সেখানে গিয়ে হাবিবুর রহমানসহ কয়েকজন তাদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে উপজেলা পরিষদে থাকা গ্রাম পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘মাদকের বিষয় নিয়ে আমাদের ছেলেপেলের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আমি তাদের ফিরিয়ে দিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রুমিন ফারহানা সংসদ সদস্য উল্লেখ করে তিনি বলেন, তিনি চাইলে সংবর্ধনা অনুষ্ঠান হবে।
অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান দাবি করেন, আব্দুল কাদির শাহ পাঠাগার স্থানীয় আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন হিসেবে কাজ করেছে। এ অবস্থায় সরকারি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তাদের অনুষ্ঠানের অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সম্প্রতি সংসদে রুমিন ফারহানার দেওয়া বক্তব্য নিয়েও বিএনপির সাধারণ নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। এ কারণে প্রশাসনের কাছে অনুষ্ঠানটির অনুমতি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আব্দুল কাদির শাহ পাঠাগারটি আশুগঞ্জের খোলাপাড়া গ্রামে ২০১৮ সাল থেকে শিক্ষা ও পাঠাভ্যাস বিস্তারে কাজ করছে। এটি জাতীয় গ্রন্থকেন্দ্রের তালিকাভুক্ত একটি বেসরকারি পাঠাগার।
এর আগে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে গত ১২ সেপ্টেম্বর আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ুমিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। ওই কর্মসূচি থেকে তাকে আশুগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
২১ ঘন্টা আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
২৩ ঘন্টা আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...
২ দিন আগে
