রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখছেন রাশেদ খাঁন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার মধ্যে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়া দেখা যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেওয়া ওই পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, বিএনপিতে থাকার সময় রুমিন ফারহানা আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব বক্তব্য দিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে বিএনপির বিরুদ্ধে দেওয়া তার বক্তব্যের সঙ্গে সেগুলোর সাংঘর্ষিকতা রয়েছে।
রাশেদ খাঁন লেখেন, ‘রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়! যখন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের ফেসবুক পোস্ট আর রুমিন ফারহানা আপার ফেসবুক পোস্টের মধ্যে কোনো পার্থক্য থাকে না, তখন বলতেই হয়, জাতীয় সংসদে আওয়ামী লীগের একমাত্র যোগ্য প্রতিনিধি রুমিন ফারহানা আপা!’
তিনি আরও দাবি করেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে এবং ২০১৮ সালের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে সংসদে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে রুমিন ফারহানা যেসব বক্তব্য দিয়েছিলেন, সম্প্রতি তিনি বিএনপির বিরুদ্ধে সেসব বক্তব্যেরই ‘ফটোকপি’ উপস্থাপন করেছেন।
রাশেদ খাঁনের ভাষ্য, জামায়াতের আমিরও রুমিন ফারহানার বক্তব্যকে উৎসাহ দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের সময় জামায়াতের সংসদ সদস্যদের হট্টগোলের বিষয়টি তুলে ধরেন।
তিনি প্রশ্ন তোলেন, নিজেদের মাধ্যমে যে রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়েছে, সেই একই ধরনের সংস্কৃতির বিরুদ্ধে রুমিন ফারহানার বক্তব্য কতটা সামঞ্জস্যপূর্ণ।
এ ছাড়া জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খাঁন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সমালোচনা করতে গিয়ে শফিকুল ইসলাম মাসুদ মূলত নিজেদের দিকেই ইঙ্গিত করেছেন বলে মন্তব্য করেন তিনি। ওই সময়কার সরকার বিএনপি-জামায়াতের জোট সরকার ছিল এবং জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামী কৃষিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বলেও উল্লেখ করেন রাশেদ খাঁন।
রাশেদ খাঁনের দাবি, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে, জাতীয় সংসদে জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদ, হাসনাত আব্দুল্লাহ ও স্বতন্ত্র এমপি রুমিন ফারহানারা সবাই আওয়ামী বয়ানের পক্ষে বেঁধেছে জোট!’
পোস্টের শেষাংশে রুমিন ফারহানার অতীতের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন প্রশ্ন করেন, জাতীয় নির্বাচনের আগে তিনি হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে সম্বোধন করেছিলেন—সেই বিষয়টি জাতি ভুলে গেছে কি না।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৫ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৫ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৩ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
