বানিজ্য

রুপার দামেও নতুন রেকর্ড, ২২ ক্যারেটের ভরি ৪৯৮১ টাকা

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


রুপার দামেও নতুন রেকর্ড, ২২ ক্যারেটের ভরি ৪৯৮১ টাকা

দেশের বাজারে রুপার দাম আবারও বৃদ্ধি পেল। সর্বশেষ ছয় দফা মূল্য সমন্বয়ের মধ্যে পাঁচবারই বেড়েছে এই মূল্যবান ধাতুর দর। এর মধ্যে টানা চতুর্থ দফায় রুপার দাম বাড়ানো হলো, যার মোট বৃদ্ধি ২ হাজার ১৭০ টাকা। সবশেষ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।

বাজুস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে রুপার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন সমন্বয় অনুযায়ী, প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ৩২৭ টাকা বাড়ানো হয়েছে। এখন দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪,৯৮১ টাকা, যা দেশের ইতিহাসে প্রতি ভরি রুপার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড

নতুন ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কার্যকর হতে যাওয়া অন্যান্য ক্যারেটের রুপার দাম হলো:

  • ২১ ক্যারেট (প্রতি ভরি): ৪,৭৪৭ টাকা
  • ১৮ ক্যারেট (প্রতি ভরি): ৪,০৭১ টাকা
  • সনাতন পদ্ধতি (প্রতি ভরি): ৩,০৫৬ টাকা

বাজুস জানিয়েছে, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাদেরকে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হারে তারতম্য ঘটতে পারে।

এর আগে সর্বশেষ গত ৭ অক্টোবর রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সেই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ৪,৬৫৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা তখন দেশের সর্বোচ্চ দাম ছিল। তখন অন্যান্য ক্যারেটের দাম ছিল:

  • ২১ ক্যারেট: ৪,৪৪৪ টাকা
  • ১৮ ক্যারেট: ৩,৮০২ টাকা
  • সনাতন পদ্ধতি: ২,৮৫৮ টাকা (কার্যকর হয়েছিল ৮ অক্টোবর থেকে)।

চলতি বছর এটি নিয়ে মোট ষষ্ঠবারের মতো রুপার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে পাঁচবার দাম বাড়ানো হয়েছে এবং একবার কমেছে। গত বছর মোট তিনবার রুপার দাম সমন্বয় করা হয়েছিল।

এদিকে, একই সঙ্গে স্বর্ণের দামও রেকর্ড উচ্চতায় বাড়িয়েছে বাজুস। প্রতি ভরিতে ৬ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। অন্যান্য ক্যারেটের স্বর্ণের দাম হলো:

  • ২১ ক্যারেট (প্রতি ভরি): ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা
  • ১৮ ক্যারেট (প্রতি ভরি): ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা
  • সনাতন পদ্ধতি (প্রতি ভরি): ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা

চলতি বছর মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৮ বার কমেছে। ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।


টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা
টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা

টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারসহ প্রায় সব খুচরা...

২ ঘন্টা আগে


এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক

১ দিন আগে


রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ
রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ

রাজধানীর বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ডিম ও কিছু ধরনের মুরগির দাম। বিশেষ করে মাছের বাজারে ঊর্ধ্বগতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে, অধিকাংশ প্রজাতির মাছ কিনতে এখন ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর...

৩ দিন আগে


চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতার ঘটনা বেড়েছে। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে বীমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচও...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom