রূপপুর প্রকল্প যার অবদান, তার জন্য দোয়া: তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিভিন্ন সময়ের রাষ্ট্রনায়কদের অবদান ও উদ্যোগ তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আমজনতা দলের সচিব তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) রাতে দেওয়া ওই পোস্টে তিনি দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের ভূমিকা স্মরণ করেন।
পোস্টে শেখ মুজিবুর রহমান-এর অবদান উল্লেখ করে বলা হয়, স্বাধীনতার পরপরই তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী-কে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানান, যা ১৯৭২ সালের মধ্যেই বাস্তবায়িত হয় এবং দেশের সার্বভৌমত্ব সুসংহত করতে সহায়ক হয়।
এছাড়া জিয়াউর রহমান-এর উদ্যোগে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানির সূচনা হয় বলে উল্লেখ করা হয়। এতে বাংলাদেশের শ্রমবাজার আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হয়।
হুসেইন মুহম্মদ এরশাদ-এর সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরা হয়, যা দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করে।
নারীশিক্ষা প্রসারে খালেদা জিয়া-এর ভূমিকার কথাও উল্লেখ করে বলা হয়, তার নেওয়া উপবৃত্তি ও বিনামূল্যে শিক্ষার উদ্যোগ মেয়েদের শিক্ষার হার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে আবারও তারেক রহমান-এর উদ্যোগের কথাও তুলে ধরা হয়। পোস্টে বলা হয়, দায়িত্ব নেওয়ার পর তিনি বিপুলসংখ্যক কৃষকের ঋণ মওকুফ করেছেন এবং দরিদ্র নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছেন।
পোস্টের শেষাংশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অবদানকারীর নাম সরাসরি উল্লেখ না করলেও তার জন্য দোয়া কামনা করা হয়।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১৫ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
