ক্রিকেট
কার্ডে থাকছে যেসব সুবিধা
অনুপস্থিত অধিনায়কদের জন্য বার্তা
সাবেক-বর্তমান অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করল বিসিবি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ একটি কার্ড দেওয়া হয়েছে তাদের, যার মাধ্যমে আজীবন দেশের সব ধরনের ক্রিকেট ম্যাচে প্রবেশাধিকারসহ বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন তারা।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল খান এবং বোর্ডের অ্যাডহক কমিটির সদস্যরা অধিনায়কদের হাতে এই কার্ড তুলে দেন।
কার্ডে থাকছে যেসব সুবিধা
তামিম ইকবাল জানান, অধিনায়কদের জন্য আগের মতো টিকিট সুবিধা থাকবে, তবে সেটি তারা পরিবার ও সন্তানদের জন্য ব্যবহার করতে পারবেন। এছাড়া কার্ডধারীরা সরাসরি মাঠে প্রবেশাধিকার পাবেন।
মিরপুর স্টেডিয়ামে বিশেষ গাড়ি পার্কিং সুবিধার কথাও উল্লেখ করেন তিনি। তামিম বলেন, “আমাদের কাছে আপনাদের চেয়ে বড় ভিভিআইপি আর কেউ না। তাই আপনারাই অগ্রাধিকার পাবেন।”
এ ছাড়া অবসরের পর অধিনায়কেরা জাতীয় দলের ক্রিকেটারদের মতো স্বাস্থ্যবীমা সুবিধা পাবেন। বিসিবির নিজস্ব মেডিকেল টিম ২৪ ঘণ্টা তাদের সেবায় থাকবে এবং প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থাও করা হবে।
তামিম বলেন, “আপনারা বাংলাদেশ ক্রিকেটের জন্য যা করেছেন, তার মূল্য কোনো টিকিট দিয়ে হয় না। এটা শুধু আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা সম্মান।”
তিনি আরও জানান, ভবিষ্যতে বিসিবির সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে এই কার্ডের সুবিধাও বাড়ানো হবে।
অনুপস্থিত অধিনায়কদের জন্য বার্তা
অনুষ্ঠানে কয়েকজন সাবেক অধিনায়ক উপস্থিত থাকতে পারেননি। তাদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে বলে জানান তামিম।
অনুপস্থিত অধিনায়কদের উদ্দেশে তিনি বলেন, “এই কার্ডগুলো আপনাদের জন্য প্রস্তুত আছে। যখনই দেশে থাকবেন, সময় পেলেই এসে নিয়ে যাবেন।”
সবশেষে তিনি বলেন, “এটি রাজনীতির বিষয় নয়, আমরা সবাই ক্রিকেটার—এবং আমরা সবাই একে অপরকে সম্মান করি।”
যৌন হয়রানির অভিযোগে আবারও সরব জাহানারা আলম, কঠোর শাস্তির দাবি
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আবারও যৌন হয়রানির অভিযোগ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। জাতীয় দলে খেলার সময় তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।অভিযোগ সামনে আসার পর বিষয়টি তদন্তে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৫ সালে গঠিত স্বাধীন...
৩ মাস আগে
সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির বিশেষ উদ্যোগ, আজ ‘ক্যাপ্টেনস কার্ড’ অনুষ্ঠান
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা অধিনায়কদের সম্মান জানাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে। ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’ নামে বিশেষ এই আয়োজনটি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা।অনুষ্ঠানটি ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। জানা গেছে, তিনি নিজেই ব্যক্তিগতভাবে সাবেক অধিনায়কদের...
৩ মাস আগে
