সাবের হোসেনের বাসভবনে নর্ডিক রাষ্ট্রদূতদের 'গোপন' বৈঠক
অনলাইন ডেস্ক
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নর্ডিক অঞ্চলের তিনটি দেশের রাষ্ট্রদূতের বৈঠকের খবর নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই রাষ্ট্রদূতেরা হলেন—ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস, এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের এই দেশগুলো বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং মানবাধিকার ইস্যুতে দীর্ঘদিনের অংশীদার।
সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে যে, গত সোমবার (৬ অক্টোবর) রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে অত্যন্ত গোপনীয়তার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গণমাধ্যমের একাধিক প্রতিবেদন অনুসারে, বৈঠকটি গতকাল দুপুর ২টা ৫৫ মিনিটে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত অর্থাৎ প্রায় দুই ঘণ্টা ধরে চলে।
সূত্রের খবর, তিনজন রাষ্ট্রদূতই ফ্ল্যাগ ছাড়া একই গাড়িতে চড়ে সাবের হোসেনের বাসভবনে প্রবেশ করেন। বৈঠক শেষে নজর এড়াতে তাঁরা বিকল্প রাস্তা ব্যবহার করে প্রস্থান করেন। সাধারণত কূটনৈতিক সাক্ষাতের ক্ষেত্রে এমন ধরনের সতর্কতা ও গোপনীয়তা অনুসরণ করা হয় না। সূত্র বলছে, আওয়ামী লীগের বর্তমান 'নাজুক' রাজনৈতিক অবস্থানের কারণেই বৈঠকের খবর গোপন রাখার প্রয়োজনীয়তা ছিল। সূত্র আরও জানায়, এই বৈঠকে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, আন্তর্জাতিক সমর্থন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এই শীর্ষ নেতার সঙ্গে বিদেশি রাষ্ট্রদূতদের এমন বৈঠক দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে, এই বৈঠকের পরিপ্রেক্ষিতে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তাঁর মন্তব্য প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) দেওয়া ফেসবুক পোস্টে পিনাকী লেখেন: “সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদুত যাইয়া বৈঠক করে কেমনে? ফাইজলামি পাইছেন? সাবের হোসেন চৌধুরীর জামিনের শর্ত কী ছিলো? ওরে জামিন দিছেন কি আওয়ামী লীগ নিয়া দেন-দরবার করার লাইগ্যা? হয় এই রাষ্ট্রদুত গুলারে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে খেদান নয়তো সাবের হোসেনরে জেলে ভরেন। কথা ক্লিয়ার।”
তাঁর এই মন্তব্যের মাধ্যমে তিনি রাষ্ট্রদূতদের বৈঠক এবং সাবের হোসেন চৌধুরীর জামিনের শর্তাবলী নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার পর নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে বিভিন্ন দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন সামান্তা শারমিন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)-র পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দলটিতে তার যোগদানের গুঞ্জন ওঠে। নাঈম আহমাদের
১৫ মিনিট আগে
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...
২০ ঘন্টা আগে
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি
১ দিন আগে
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...
২ দিন আগে
