জেলার খবর

সাভারে ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগ, সন্দেহভাজন পলাতক

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৩ মাস আগে


সাভারে ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগ, সন্দেহভাজন পলাতক

​ঢাকার সাভারে একটি ভাড়া ফ্ল্যাট থেকে শারমিন আক্তার লিজা নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক সুরতহাল ও আলামত পর্যালোচনায় ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
​গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাভারের আমিনবাজার বড়দেশী এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।


​আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ফ্ল্যাটের একটি কক্ষ থেকে ভুক্তভোগী নারীর মরদেহ উদ্ধার করা হয়।


​পুলিশের এই কর্মকর্তা বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল এবং ঘরের ভেতরের সামগ্রিক আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-দুষ্কৃতকারীরা ভুক্তভোগীকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।
​হত্যাকাণ্ডের খবর পেয়ে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। তাদেরও প্রাথমিক পর্যবেক্ষণ পুলিশের ধারণার সঙ্গে সংগতিপূর্ণ বলে জানা গেছে।
​পুলিশের অনুমান: বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টার মধ্যবর্তী যেকোনো সময়ে এই নির্মম হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।


​পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শারমিন আক্তার লিজা রাজধানীর একটি মার্কেটে চাকরি করতেন। প্রায় তিন বছর আগে স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি তাঁর একমাত্র কন্যাসন্তানকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
​এ ঘটনায় নিহতের পরিবার মাসুম নামে এক ব্যক্তিকে প্রধান সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মাসুম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে


আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন সাতক্ষীরার দুই তরুণ
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন সাতক্ষীরার দুই তরুণ

শিশু অধিকার রক্ষা, জলবায়ু, ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার দুই তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমান। ‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত এ পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশের শিশু ও তরুণদের মধ্য থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।সুদীপ্ত দেবনাথ ও মুশফিক...

১২ ঘন্টা আগে


ধলেশ্বরীর ভাঙনে আতঙ্কে ১৫ পরিবার, নদীগর্ভে বসতঘর
ধলেশ্বরীর ভাঙনে আতঙ্কে ১৫ পরিবার, নদীগর্ভে বসতঘর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন কেয়াইন ইউনিয়নের বড় বর্তা গ্রামের অন্তত ১৫টি পরিবার। এরই মধ্যে একটি বসতঘর আসবাবপত্রসহ নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ১৫টি বসতবাড়ি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিক নদীভাঙনে গফুর শেখের টিনের ঘরটি আসবাবপত্রসহ নদীগর্ভে চলে যায়। চোখের সামনে বসতঘর হারিয়ে পরিবারটি অসহায়...

৩ দিন আগে


কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান
কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা

৬ দিন আগে


দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা
দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা

বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক শ্রী রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান করেছে নলডাঙ্গা বাসুদেবপুর শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।​২২ সেপ্টেম্বর মঙ্গলবার  রাত ১০টায় বাসুদেবপুর বাজারে অবস্থিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom