রাজনীতি

সাদিক কায়েমের বিরুদ্ধে ভোটকেন্দ্রে 'মেকানিজমের' অভিযোগ

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


সাদিক কায়েমের বিরুদ্ধে ভোটকেন্দ্রে 'মেকানিজমের' অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রে 'মেকানিজম' করার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েমের বিরুদ্ধে। 

এই অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের। তিনি আরও বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নির্বাচন ঘিরে পক্ষপাতমূলক আচরণ করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আবদুল কাদের।

তিনি অভিযোগ করেন, ডাকসু নির্বাচন মূলত জামায়াত-বিএনপি, ছাত্রদল-শিবিরের মধ্যে একটি হিসাব-নিকাশ ও ক্ষমতার ভাগাভাগির নির্বাচন। তিনি বলেন, "আমরা শুরু থেকেই বলে আসছিলাম, এই নির্বাচন কমিশন সম্পূর্ণ অযোগ্য ও নতজানু। এরা দুটি ভাগে বিভক্ত; একটি ছাত্রদলের পক্ষে কাজ করছে, অন্যটি শিবিরের পক্ষে।"

আবদুল কাদের আরও বলেন, "প্রচারণা থেকে শুরু করে মনোনয়নপত্র জমা দেওয়া পর্যন্ত তারা অনেক বিধিনিষেধ দিয়েছিল, কিন্তু প্রার্থীরা সেই নিয়ম ভেঙেছে এবং কমিশন কোনো পদক্ষেপ নেয়নি।"

তিনি বলেন, "আমরা একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করেছিলাম, কিন্তু নির্বাচন কমিশন নিজেদের সক্ষমতা প্রমাণে ব্যর্থ হয়েছে। কারণ তারা ছাত্রদল ও শিবিরের আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নিতে পারেনি।"

এছাড়াও তিনি অভিযোগ করেন যে অনেক কেন্দ্রে আগে থেকেই ব্যালট পেপারে নাম পূরণ করা ছিল। এ ব্যাপারে অভিযোগ করা হলে শুধু ব্যালট পরিবর্তনের কথা বলা হয়েছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হওয়া এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ২০,৯১৫ জন ছাত্র এবং ১৮,৯৫৯ জন ছাত্রী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ করা হয়।

এ নির্বাচনে মোট ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভিপি পদে ৪৫ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন প্রার্থী ছিলেন। এবারের নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি করে ভোট দিতে হয়েছে। ভোটগ্রহণ করা হয় ওএমআর ফরমে, ছয় পাতার ব্যালটে। আটটি কেন্দ্রের ১৪টি গণনা মেশিনে ভোট গণনা চলছে। ফলাফল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৭ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৭ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৫ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom