জেলার খবর

সাকিব আল হাসানের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


সাকিব আল হাসানের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

ছবি: সংগৃহীত


মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাতে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বাড়ির গেটের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।


বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। এতে গেটের একটি অংশে আগুন ধরে যায়।

খবর পেয়ে রাত ৯টা ১৫ মিনিটের দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ‘বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাড়ির গেটের দরজার একটি অংশ সামান্য পুড়ে কালো হয়ে গেছে।’

পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।


‘স্বৈরাচারীরা কখনো ফিরে আসতে পারেনি, শেখ হাসিনাও ফিরবেন না’—মুফতি আমির হামজা
‘স্বৈরাচারীরা কখনো ফিরে আসতে পারেনি, শেখ হাসিনাও ফিরবেন না’—মুফতি আমির হামজা

স্বৈরাচারী শাসকদের কেউ ইতিহাসে ক্ষমতায় ফিরে আসতে পারেনি, তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আর দেশে ফিরে আসতে পারবেন না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। একই সঙ্গে তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই আন্দোলন এবং স্থানীয় প্রশাসন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।বুধবার (৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পৌরসভার...

১ ঘন্টা আগে


কলেজছাত্রী ধর্ষণ মামলায় যশোরে ছাত্রদল নেতা গ্রেপ্তার
কলেজছাত্রী ধর্ষণ মামলায় যশোরে ছাত্রদল নেতা গ্রেপ্তার

*যশোরের চৌগাছায় এক কলেজছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় উপজেলা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আরাফাত চৌগাছা উপজেলার বাসিন্দা এবং চলতি বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছেন...

৩ দিন আগে


হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার
হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ এ-সংক্রান্ত আদেশ জারি করেন।জেলা প্রশাসনের আদেশে বলা হয়, গত ২৯ জুলাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা...

৬ দিন আগে


পটুয়াখালীতে যুব জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, আদালতের নির্দেশে আইনি ব্যবস্থা
পটুয়াখালীতে যুব জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, আদালতের নির্দেশে আইনি ব্যবস্থা

এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।আদালত সূত্রে জানা গেছে, গত ২২...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom