বিনোদন

‘সামি’ নামে ডাকলেই ভালো লাগে: অভিনয়, সিনেমা ও স্বপ্নের চরিত্র নিয়ে খোলামেলা খায়রুল বাসার

বিনোদন ডেস্ক

৬ দিন আগে


‘সামি’ নামে ডাকলেই ভালো লাগে: অভিনয়, সিনেমা ও স্বপ্নের চরিত্র নিয়ে খোলামেলা খায়রুল বাসার

ছবি: সংগৃহীত


ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনয়জীবন, নাটক থেকে সিনেমায় কাজের ধারা, স্বপ্নের চরিত্র এবং সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেতা।

পর্দায় ফুটিয়ে তোলা চরিত্রের নামেই যখন দর্শক তাকে সম্বোধন করেন, সেটিকে নিজের অভিনয়জীবনের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে দেখেন খায়রুল বাসার।

তিনি বলেন, “আমি তো খায়রুল বাসার। কিন্তু কেউ যদি আমাকে ‘সামি’ বলে ডাকে, তখন খুব ভালো লাগে। মনে হয়, আমার কাজটা দর্শকের কাছে পৌঁছেছে। যিনি আমাকে ওই নামে ডাকছেন, তিনি চরিত্রটি দেখেছেন। একজন অভিনেতা হিসেবে এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে!”

অ্যাওয়ার্ড প্রসঙ্গে তিনি বলেন, পুরস্কার একজন শিল্পীর জন্য শুধু সম্মানই নয়, বরং তার কাজের স্বীকৃতিও বহন করে।

তার ভাষায়, “অবশ্যই অ্যাওয়ার্ড পেলে ভালো লাগে। এর সঙ্গে সম্মান এবং একজন অভিনেতা হিসেবে স্বীকৃতি জড়িয়ে থাকে। মনে হয়, আমাদের গল্পটাই সম্মানিত হয়েছে। দর্শকদের ভালোবাসার কারণেই এমন স্বীকৃতি পাওয়া সম্ভব হয়েছে।”

নাটক অভিনয়ের বড় পাঠশালা

বর্তমান সময়ে ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিনেতাদের কাজ করার প্রবণতাকে ইতিবাচকভাবে দেখেন খায়রুল বাসার। তার মতে, নাটক অভিনয়ের সবচেয়ে বড় চর্চার জায়গা।

তিনি বলেন, “অনেকেই নাটক থেকে সিনেমায় আসছেন। আমার মনে হয়, সিনেমায় যারা অভিনেতা হিসেবে কাজ করছেন, তাদের বড় একটি অংশই নাটক থেকে উঠে এসেছেন। বিষয়টি আমি খুব ইতিবাচকভাবে দেখি।”

তিনি আরও বলেন, “নাটক আমাদের অভিনয়চর্চার সবচেয়ে বড় ক্ষেত্র। এখানে বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করার সুযোগ থাকে। এর মাধ্যমে নিজেকে আরও ঝালাই করা যায়, অভিনয়ের নতুন নতুন দিক শেখা যায় এবং চরিত্রকে আরও গভীরভাবে বোঝার সুযোগ তৈরি হয়।”

‘প্রত্যেক মানুষের জীবনই একটি সিনেমা’

নিজের স্বপ্নের চরিত্র সম্পর্কে জানতে চাইলে নির্দিষ্ট কোনো চরিত্রের কথা বলেননি খায়রুল বাসার। বরং তার মতে, প্রতিটি মানুষের জীবনই একটি আলাদা গল্প।

তিনি বলেন, “আমার কাছে প্রত্যেক মানুষই স্বপ্নের চরিত্র। প্রত্যেকের জীবন একটা সিনেমার মতো। সবার আলাদা কষ্ট, অভিজ্ঞতা, অনুভূতি এবং না-বলা অনেক গল্প থাকে। আমার কাছে মনে হয়, প্রতিটি মানুষের জীবনের গল্পই গুরুত্বপূর্ণ।”

নতুন সহশিল্পীদের সঙ্গে কাজেই বেশি আনন্দ

সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও ইতিবাচক মন্তব্য করেন এই অভিনেতা। তিনি জানান, সবার সঙ্গে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

খায়রুল বাসার বলেন, “প্রত্যেক শিল্পীর ভাবনার জায়গা আলাদা, সেই বৈচিত্র্যটাই আমার ভালো লাগে। সবার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে নতুন কারও সঙ্গে কাজ করার সুযোগ পেলে সেটি আমার কাছে আরও বেশি আনন্দের হয়।”

বর্তমানে নিয়মিত নাটকে অভিনয়ের পাশাপাশি ভবিষ্যতে বড় পর্দাতেও আরও বেশি কাজ করার আগ্রহ রয়েছে বলে জানান জনপ্রিয় এই অভিনেতা।


বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প

বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয়...

১ ঘন্টা আগে


শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...

৪ দিন আগে


বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, দেশের দর্শকরা ৩০ জুলাই থেকেই সিনেমাটি দেখতে পারবেন। বিশ্বের অধিকাংশ দেশ, যুক্তরাষ্ট্রসহ, ছবিটি মুক্তি পাবে ৩১ জুলাই।এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ কিস্তি। সিনেমাটি পরিচালনা করেছেন...

৫ দিন আগে


যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব
যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও দর্শকদের কাছে পরিচিত। বিভিন্ন টেলিভিশন নাটকে নিজের কণ্ঠে গান শোনানোর পর এবার প্রথমবারের মতো একক সংগীতানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। অনুষ্ঠানের আয়োজন করছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট।আয়োজকদের তথ্য...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom