‘সামনেরবার জামায়াত ক্ষমতায় যাবে’—ফেসবুকে পিনাকী ভট্টাচার্য
ছবি: সংগৃহীত
লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় যাবে-এমন আশাবাদ ব্যক্ত করেছেন। পাশাপাশি দলীয় সমর্থকদের উদ্দেশে কীভাবে কাজ করতে হবে সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে পিনাকী লেখেন, “আজকের ভিডিওতে জামায়াত-এনসিপির সম্মিলিত ভোট ৩৫% বলছি। এর সঙ্গে খেলাফত মজলিসের আরও ৩% যুক্ত হবে। তাহলে ৩৮% হয় অন্তত আমাদের জোটের ভোট। এর সঙ্গে এবি পার্টির ভোট আর অলি আহমেদের ভোটও যুক্ত হবে। তাহলে পার্সেন্টেজ আরও বাড়বে। এইটা হেলাফেলা করার সংখ্যা না।”
তিনি আরও লেখেন, “এইটাকে আমাদের ৪৫%-এ নিয়ে যেতে হবে। পিস অব কেক রে ভাই এইটা। খালি হতাশ হইয়েন না। পাঁচ বছর দাঁতে দাঁত কামড়ায়ে কাজ করেন। কীভাবে কাজ করতে হবে আমি পাবলিকলিই বলবো। সামনেরবার আমরা যাবো ক্ষমতায় ইনশাআল্লাহ।”
তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার পর নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে বিভিন্ন দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন সামান্তা শারমিন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)-র পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দলটিতে তার যোগদানের গুঞ্জন ওঠে। নাঈম আহমাদের
১ ঘন্টা আগে
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...
২১ ঘন্টা আগে
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি
১ দিন আগে
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...
২ দিন আগে
