সাংগঠনিক শৃঙ্খলাই জামায়াতের সবচেয়ে বড় শক্তি: ডা. শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের সবচেয়ে বড় সম্পদ হলো এর সাংগঠনিক শৃঙ্খলা, নীতি-নৈতিকতা এবং আল্লাহর কাছে জবাবদিহিতার চেতনা। তিনি বলেন, দীর্ঘ জীবনের সুনাম ও অর্জন একটি ছোট ভুল বা দুর্ঘটনার কারণেও ম্লান হয়ে যেতে পারে। তাই প্রতিটি কর্মীকে ব্যক্তিগত ও সাংগঠনিক আচরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, উপমহাদেশে ইসলামী আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮৬ বছরের পথচলায় অসংখ্য নেতা-কর্মী ত্যাগ, কুরবানি ও আত্মোৎসর্গ করেছেন। তাদের অবদান ও শাহাদাত জাতির জন্য কল্যাণ বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একনিষ্ঠতা (ইখলাস) ও দৃঢ় বিশ্বাস (ইয়াকিন) অপরিহার্য। এই দুটি গুণ যেখানে একত্রে থাকে, সেখানে বিচ্যুতির সুযোগ থাকে না।
মুসলিম বিশ্বের চ্যালেঞ্জ তুলে ধরলেন
মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে জামায়াত আমির বলেন, ভারতসহ উপমহাদেশের বিভিন্ন স্থানে মুসলমানরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। বিশেষ করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মুসলমানদের দীর্ঘদিন ধরে সংগ্রাম ও ত্যাগের কথা তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের সামনে সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা অন্যতম বড় চ্যালেঞ্জ। মুসলমানরা সার্বজনীন মানবিক মূল্যবোধে বিশ্বাসী হলেও অনেক সময় তাদের অন্যায়ভাবে সাম্প্রদায়িক হিসেবে চিত্রিত করা হয়।
‘ক্ষমতা নয়, লক্ষ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি’
বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংরক্ষিত নারী আসনসহ জামায়াত বর্তমানে ৯০টি আসনে প্রতিনিধিত্ব করছে। জনগণ দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা থেকেই জামায়াতের প্রতি আস্থা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য যদি কেবল ক্ষমতায় যাওয়া হয়, তাহলে চিন্তার পরিধি দুনিয়াতেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু যদি লক্ষ্য হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাহলে সেই দৃষ্টিভঙ্গি আখিরাত পর্যন্ত বিস্তৃত হবে।”
তিনি নেতা-কর্মীদের আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, সমাজ পরিবর্তনের আগে নিজের ভেতরের দুর্বলতা ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হবে।
নারী, পরিবার ও স্থানীয় নেতৃত্বের গুরুত্ব
জামায়াত আমির বলেন, আল্লাহর কিতাব ও রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণকারীরা কখনো পথভ্রষ্ট হন না। তিনি পরিবারকে শক্তিশালী করা, নারীদের যথাযথ সম্মান দেওয়া এবং দ্বীনি কাজে তাদের সম্পৃক্ত করার আহ্বান জানান।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সমাজের গ্রহণযোগ্য, সৎ, মানবিক ও হালাল উপার্জনকারী ব্যক্তিদের নেতৃত্বে আনার বিষয়ে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, প্রার্থী নির্বাচনে সাংগঠনিক পদমর্যাদার চেয়ে ব্যক্তির যোগ্যতা, সততা ও নেতৃত্বের সক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া উচিত।
তিন দিনব্যাপী এই শিক্ষাশিবিরে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা ছামিউল হক ফারুকীর সঞ্চালনায় বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নেতারা।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৮ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৯ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৭ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
