সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না ইরান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়েছে ইরান। দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতার আওতায় ইরান যে সাতটি শর্ত দিয়েছে, সেগুলো পূরণ হলেই কেবল প্রণালি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার (৪ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম নূরনিউজকে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন কালিবাফ।
তিনি বলেন, জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া একটি অন্তর্বর্তী সমঝোতায় ইরানের পক্ষ থেকে সাতটি শর্ত দেওয়া হয়েছিল। ওই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার কোনো প্রশ্নই নেই।
কালিবাফ আরও বলেন, গণমাধ্যমে যুক্তরাষ্ট্র ভিন্ন ধরনের বক্তব্য দিলেও সম্প্রতি একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন তেহরানের কাছে কিছু প্রস্তাব দিয়েছে। তবে ইরান বিষয়টি দীর্ঘায়িত করতে বা একতরফাভাবে কোনো শর্ত চাপিয়ে দেওয়ার সুযোগ দেবে না।
ইরানের সংসদ স্পিকার বলেন, হরমুজ প্রণালি খোলার বিষয়ে তেহরানের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। ‘ইসলামাবাদ মেমোরেন্ডাম’-এর ভিত্তিতে নির্ধারিত সাতটি শর্ত পূরণ হলেই প্রণালি পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের দেওয়া প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।
রোববার তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাকচি বলেন, প্রণালি পুনরায় খোলার জন্য ইরান তাদের শর্তগুলো স্পষ্টভাবে জানিয়েছে। এসব শর্তের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেনে নেওয়া কিছু প্রতিশ্রুতিও জড়িত।
আরাকচি বলেন, তেহরান আশা করছে ওয়াশিংটন কূটনীতির পথ বেছে নেবে। তবে যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপের পথে এগোলে ইরানও জবাব দিতে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সামরিক সমাধানের পথে এগোলে এবার ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত থাকবে এবং নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
লাক্কি মারওয়াত থেকে পিটিআইয়ের লংমার্চ শুরু
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চের প্রথম ধাপ খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত থেকে শুরু করার ঘোষণা দিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, একই দিন দুপুর ১টায় লাক্কি মারওয়াতের গান্দি চৌক থেকে লংমার্চের প্রথম ধাপ শুরু হবে। ট্যাংক,...
৩৮ মিনিট আগে
মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের
সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় বিদ্যুৎ অবকাঠামোয় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (৪ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।বিবৃতিতে বলা হয়, মসজিদে নববীকে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের পবিত্রতম স্থানগুলোর পবিত্রতার ওপর এমন
২ ঘন্টা আগে
ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর নেপালে জীবিত উদ্ধার পর্যটক
নেপালে ভয়াবহ বন্যা বিপর্যয়ের ৩৭ দিন পর এক মালয়েশিয়ান পর্যটককে জীবিতে অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা গেছে, হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় নিখোঁজ হওয়া ওই মালয়েশিয়ান পর্যটক নিরাপদে দেশে ফিরে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টেরশুক্রবার (২ অক্টোবর) ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ (মাসফি)-এর...
১৭ ঘন্টা আগে
এক লাখ সেনা নিয়ে সামরিক অভিযানের প্রস্তুতি সৌদির
বিদ্রোহী হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে সামরিক অভিযান চালানোর সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি আরব। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ নিরাপদ করতে উপকূলীয় এলাকায় অভিযান অথবা ইয়েমেনের একাধিক ফ্রন্টে একযোগে হামলার দুটি পরিকল্পনা বিবেচনা করছে রিয়াদ। আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (৩ অক্টোবর) রয়টার্স এ তথ্য জানিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ অভিযান
১৭ ঘন্টা আগে
