সাতক্ষীরায় বিদ্যুৎ বিচ্ছিন্ন: গ্রিড স্টেশনে অগ্নিকাণ্ড, তদন্ত চলছে
অনলাইন ডেস্ক
সাতক্ষীরার বিনেরপোতায় অবস্থিত পাওয়ার গ্রিড স্টেশনের T-3 ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ডের ফলে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো জেলা। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) সকাল ১১টার পর এ ঘটনা ঘটে। এর পরপরই খুলনা গ্রিড থেকে বিদ্যুতের সব ফিডার বন্ধ করে দেওয়া হয়।
অগ্নিকাণ্ডের ২০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা ট্রান্সফরমার অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সনৎ কুমার ঘোষ নিশ্চিত করেন যে, পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফর্মারে আগুন লেগেছিল, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়েছে।
ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সোয়েব হোসেন জানান, অগ্নিকাণ্ডের কারণে পুরো জেলা দুই ঘণ্টার জন্য বিদ্যুৎহীন ছিল। বর্তমানে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে এবং বিচ্ছিন্ন থাকা বাকি স্থানগুলোতেও দ্রুত সংযোগ ফিরিয়ে আনার কাজ চলছে।
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...
৩ ঘন্টা আগে
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
১ দিন আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
১ দিন আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
