বিনোদন

‘সায়রা’ নামেই ডাকছেন দর্শক, উচ্ছ্বসিত সুনেরাহ

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


‘সায়রা’ নামেই ডাকছেন দর্শক, উচ্ছ্বসিত সুনেরাহ

ছবি: সংগৃহীত


ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এ ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। নাটকটির জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, এখন অনেক দর্শক তাকে তার নিজের নামের চেয়ে ‘সায়রা’ নামেই বেশি চেনেন ও সম্বোধন করেন।

শনিবার রাতে নাটকটির সাফল্য উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন সুনেরাহ। তিনি জানান, বিভিন্ন জায়গায় গেলে মানুষ তাকে ‘সায়রা’ বলেই ডাকেন। এমনকি সম্প্রতি এক নারী ভক্তও তাকে নিজের নামের পরিবর্তে চরিত্রের নামেই সম্বোধন করেছেন।

সুনেরাহ বলেন, দর্শকরা যেভাবে চরিত্রটিকে নিজেদের পরিবারের একজন সদস্যের মতো গ্রহণ করেছেন, সেটিই তার কাছে সবচেয়ে বড় অর্জন। একজন অভিনয়শিল্পীর জন্য চরিত্রের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াকে তিনি বড় সাফল্য হিসেবে দেখছেন।

অনুষ্ঠানে নাটকটির নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ছাড়াও উপস্থিত ছিলেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার এবং কেয়া পায়েলসহ নাটকের অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।

উল্লেখ্য, গত ৮ মে এটা আমাদেরই গল্প নাটকটির শেষ পর্ব প্রচারিত হয়। তবে নাটকটির নতুন কোনো সিজন নির্মিত হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

১ দিন আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

২ দিন আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৬ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom