আন্তর্জাতিক

স্বাধীন ইসলামিক রাষ্ট্র না হওয়া পর্যন্ত লড়াই চলবে: বিআরএন

আন্তর্জাতিক ডেস্ক

৯ দিন আগে


স্বাধীন ইসলামিক রাষ্ট্র না হওয়া পর্যন্ত লড়াই চলবে: বিআরএন

ছবি: সংগৃহীত


থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বারিসান রেভোলুসি ন্যাশনাল (বিআরএন)।

সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বার্তাসংস্থা এএফপিকে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে এ কথা বলেন বিআরএনের শান্তি আলোচনা প্রতিনিধি দলের মুখপাত্র নিকামাতুল্লাহ সেরি। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।’

১৯৬০-এর দশক থেকেই থাইল্যান্ডের মুসলিম-অধ্যুষিত দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে বিআরএন। তবে বর্তমান সংঘাতের তীব্রতা শুরু হয় ২০০৪ সালে। এরপর থেকে এ অঞ্চলে বিদ্রোহী, নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকসহ ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ডিপ সাউথ ওয়াচ।

মালয়েশিয়ার মধ্যস্থতায় ২০১৩ সাল থেকে থাই সরকারের সঙ্গে বিআরএনের শান্তি আলোচনা চলছে। তবে কয়েক দফা আলোচনা স্থগিত হয়েছে। গত জুলাইয়ে পাঁচ থাই সেনা নিহত হওয়ার একটি হামলার পর ব্যাংকক সরকার আবারও আলোচনা স্থগিত করে।

নিকামাতুল্লাহ বলেন, তাদের লক্ষ্য শুধু স্বাধীনতার দাবি নয়, দক্ষিণাঞ্চলের রাজনৈতিক ক্ষমতা অর্জনও। মালয়েশিয়া সীমান্তবর্তী চারটি প্রদেশ নিয়ে গঠিত ওই অঞ্চলে বিআরএন সরকার পরিচালনা করতে চায়। তাদের প্রস্তাব অনুযায়ী, সেখানে মুসলিমদের জন্য শরিয়াহভিত্তিক পুলিশ ও আদালত থাকবে। একটি অন্তর্বর্তী সময়ে বিআরএন অঞ্চলটি পরিচালনার পর জনগণকে গণতান্ত্রিকভাবে নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

তবে থাইল্যান্ডের প্রধান শান্তি আলোচক থানুত সুবর্ণানন্দা বলেছেন, আলোচনার টেবিলে বিচ্ছিন্নতার বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না। বরং যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠা, চেকপোস্ট কমানো এবং স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনে নিরাপত্তা ব্যবস্থার প্রভাব কমানোর বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে।

বিআরএন মুখপাত্র নিকামাতুল্লাহ দাবি করেন, দক্ষিণাঞ্চলের মালয় মুসলিম জনগোষ্ঠী ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে বৈষম্যের শিকার। তবে ব্যাংকক এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সংঘাত নিরসনে আলোচনার পথ খোলা রাখার ওপর জোর দিচ্ছে থাইল্যান্ড ও মধ্যস্থতাকারী মালয়েশিয়া।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১৭ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১ দিন আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১ দিন আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom