স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে সাবেক র্যাব-১১ কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম করা এক ব্যক্তির বিশ্ববিদ্যালয়পড়ুয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চিফ প্রসিকিউটর নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তাজুল ইসলাম বলেন, আলেপ উদ্দিন অসংখ্য গুম, খুন ও নির্যাতনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। একটি মামলায় গুম করে রাখা এক ব্যক্তির স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণের বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ এসেছে।
তিনি আরও জানান, আলেপ উদ্দিন বহু ব্যক্তিকে অপহরণ করে বছরের পর বছর গোপন বন্দিশালায় আটকে রেখেছিলেন। এসব বন্দিকে চোখ বেঁধে, উল্টো করে ঝুলিয়ে, ইলেকট্রিক শক দিয়ে এবং অন্যান্য নিষ্ঠুর পদ্ধতিতে নির্যাতন করা হতো।
চিফ প্রসিকিউটর বলেন, এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অভিযোগের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে আলজাজিরার সাংবাদিক মউদুদ সুজনের একটি ফেসবুক পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে এক গুম হওয়া ব্যক্তির বর্ণনার উদ্ধৃতি দিয়ে বলা হয়, পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়। এর আগেও অন্তত তিনবার ধর্ষণের শিকার হন ওই নারী। শেষবার ধর্ষণের পর তার মানসিক অবস্থার অবনতি ঘটে এবং কিছুদিন পর তিনি মারা যান।
ওই পোস্টে আরও দাবি করা হয়, অভিযুক্ত ব্যক্তি ছিলেন র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আলেপ উদ্দিন। ভুক্তভোগী স্বামী একাধিকবার ফোন করলে আলেপ নাকি জবাবে বলেন, বন্দিদের স্ত্রীদের সঙ্গে এমন আচরণ অলিখিতভাবে স্বীকৃত।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পোস্টে প্রশ্ন তোলা হয়—নিজের পরিবার থাকা সত্ত্বেও কীভাবে একজন কর্মকর্তা এমন অমানবিক আচরণ করতে পারে। দ্রুত বিচার নিশ্চিত করারও দাবি জানানো হয়।
এ বিষয়ে আলজাজিরার আরেক সাংবাদিক জুলকারনাইন সায়েরও ফেসবুকে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ৫ আগস্ট ২০২৪-এর পরও আলেপ উদ্দিন স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছিলেন। পরে এসবি থেকে বদলি হয়ে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশে যান। ২০ অক্টোবর ২০২৪ তার একটি পোস্টের পর কর্তৃপক্ষের টনক নড়ে এবং আলেপকে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
জুলকারনাইন সায়ের মন্তব্য করেন, আলেপ উদ্দিনের মতো খুনি, অপহরণকারী ও জঘন্য অপরাধে জড়িত আরও অনেক ব্যক্তি বিভিন্ন বাহিনীতে এখনো কর্মরত রয়েছে। তাদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে অগ্রাধিকার দেবে দুদক: নতুন সচিব
জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামার ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত সচিব সাইদুর রহমান খান। একই সঙ্গে দুদকের ভাবমূর্তি পুনরুদ্ধার, কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংস্থাকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।রোববার...
১ দিন আগে
শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাকিব হোসেন (২৯) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে অভিযোগের সত্যতা না পাওয়ায় ৪৯ জনের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. মমিনুল ইসলাম গত...
২ দিন আগে
জুলাই সনদের আলোকে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে-আইনমন্ত্রী
জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সব সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের (অর্ডিন্যান্স) মধ্যে অধিকাংশই সরকার গ্রহণ করেছে। বাকি বিষয়গুলো সংবিধান সংশোধন কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। শুক্রবার (৩১...
৩ দিন আগে
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার আবেদন করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন।...
৩ দিন আগে
