স্বর্ণের দাম ছাড়াল নতুন রেকর্ড: বাজুস বাড়াল ৩ হাজার ৬৭৫ টাকা
অনলাইন ডেস্ক
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে, যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়েছে, ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।
বাজুসের পক্ষ থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই নতুন দাম ঘোষণা করা হয়। নতুন মূল্য বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এই দাম সমন্বয় করা হয়েছে। দেশের সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ কিনতে খরচ হবে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা।
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...
১৮ ঘন্টা আগে
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...
৪ দিন আগে
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল
৫ দিন আগে
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী
৬ দিন আগে
