স্বতন্ত্র মনোনয়ন কেনার আগে বিএনপি ছাড়ছেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন পাননি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া মনোনয়নপত্র কেনার আগেই বিএনপি থেকে পদত্যাগ করবেন বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে রুমিন ফারহানা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই আমি নির্বাচন করব।’
দলীয় সিদ্ধান্ত প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘এত বড় দলকে অনেক কিছু বিবেচনায় নিতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট হয়েছে, তাই আসন না দিলে জোটের বিষয়টি প্রশ্নের মুখে পড়ত। দল বাধ্য হয়েই তাদের এই আসনটি ছেড়ে দিয়েছে।’
দলের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির বিষয়ে তিনি বলেন, ‘দল যদি মনে করে ব্যবস্থা নেওয়ার দরকার, তাহলে তারা অবশ্যই নেবে। আমি তো বাধা দিতে পারব না। তবে মনোনয়নপত্র কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল অথবা পরশু আমার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কোন প্রতীক পাওয়া যাবে, সেটি পরে দেখা যাবে। আমি বিশ্বাস করি, এলাকার মানুষের ভালোবাসা এখনো আমার সঙ্গে আছে। ভোটের মাধ্যমেই তারা এর জবাব দেবে।’
এর আগে মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-2 আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করেন। সে সময় তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন, বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না। একই সঙ্গে তিনি জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করলেও এ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এরপর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ধারণা তৈরি হয়, এখানে জোটের প্রার্থী দেওয়া হবে। তবে দলীয় মনোনয়ন না পেলেও রুমিন ফারহানা তার নির্বাচনী প্রচার-প্রচারণা অব্যাহত রাখেন এবং বিভিন্ন সভা-সমাবেশে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। অতীতে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাতটি নির্বাচনে অংশ নিয়ে ছয়বার বিজয়ী হয়েছেন। লাঙ্গল প্রতীকের প্রার্থী নয়বার অংশ নিয়ে তিনবার, নৌকা প্রতীকের প্রার্থী পাঁচবার অংশ নিয়ে একবার এবং স্বতন্ত্র প্রার্থী দুইবার বিজয়ী হয়েছেন। বিএনপির নেতৃত্বাধীন জোট এ আসনটি দুবার শরিকদের ছাড় দিয়ে একবার জয়ী হয়েছে।
বর্তমানে সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ২ লাখ ৮৮ হাজার ৬০৯ জন, আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ১ লাখ ৫৩ হাজার ৯৯ জন এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়নে ৫৭ হাজার ৭৪০ জন ভোটার রয়েছেন।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১ দিন আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
