বিশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের, আহত বাবা-মেয়ে চিকিৎসাধীন

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের, আহত বাবা-মেয়ে চিকিৎসাধীন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম মমতাজ বেগম (২৮)। এ ঘটনায় তার স্বামী ও শিশুসন্তান আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কালুশাহ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মমতাজ বেগম। নিহত মমতাজ বেগম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী চামেশ্বরী এলাকার বাসিন্দা। তিনি ফৌজদারহাটের একটি নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন।

হাইওয়ে পুলিশের তথ্যমতে, বুধবার রাতে স্বামী মোহাম্মদ সাইফুল হক (৩০) ও তাদের ৪ বছর বয়সী কন্যা হুমায়রা সাইমাকে নিয়ে মমতাজ বেগম ফৌজদারহাটের ফকিরহাট কালুশাহ সেতু এলাকায় বাজার করতে যান। বাজার শেষে সড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে তারা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মমতাজ বেগমের মৃত্যু হয়। তার স্বামী ও মেয়ে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমি জানান, নিহত নারীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ

নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,

১ দিন আগে


মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ  অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক  ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...

২৪ দিন আগে


বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর

২ মাস আগে


ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...

৩ মাস আগে

Dr.Mahfuzul Alom