আন্তর্জাতিক

সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা

আন্তর্জাতিক ডেস্ক

৪ মাস আগে


সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া আগামী ২৬ মে (মঙ্গলবার) পালিত হবে পবিত্র আরাফাত দিবস।

রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দেশটির দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পোস্টে বলা হয়, রোববার সৌদি আরবের আকাশে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেইও জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে।

মালয়েশিয়া জানিয়েছে, সোমবার (১৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

অন্যদিকে ব্রুনাই জানিয়েছে, দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। ফলে মঙ্গলবার (১৯ মে) থেকে সেখানে জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা পালিত হবে।

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াও ঘোষণা দিয়েছে, সোমবার (১৮ মে) দেশটিতে জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটির ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর জানান, ইন্দোনেশিয়ার ৮৮টি স্থানে চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হয়। বাংলাদেশে ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসলাম ধর্মে হজ অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতি বছর বিশ্বের লাখো মুসল্লি সৌদি আরবের মক্কায় হজ পালন করতে সমবেত হন। জিলহজ মাসের নবম দিনে আরাফাহ ময়দানে সমবেত হন হজযাত্রীরা। এদিনকেই পবিত্র আরাফাত দিবস হিসেবে পালন করা হয়। আর জিলহজের ১০ তারিখ বিশ্বজুড়ে মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করেন এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

৪ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

৫ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

৫ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom