"সোলজার" ফটোশুটে শাকিব ও তানজিন তিশা!
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর ঢালিউড সুপারস্টার শাকিব খান তার নতুন সিনেমা 'সোলজার'-এর শুটিংয়ের প্রস্তুতি শুরু করেছেন। আগামী ৫ অক্টোবর রাজধানী ঢাকায় সিনেমাটির ক্যামেরা ওপেন হবে। প্রথম দিন শাকিব খানকে দিয়েই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার, যিনি আগামী ১৫ অক্টোবর থেকে শুটিংয়ে যোগ দেবেন। এটি শাকিব খানের সঙ্গে তার প্রথম জুটি।
শুটিং শুরুর আগে আজ শুক্রবার (৩ অক্টোবর, ২০২৫) সিনেমাটির লুক টেস্ট চলছে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে। এদিন ফটোশুটে অংশ নেন শাকিব খান ও তানজিন তিশা। জানা যায়, বিকেলে তিশার লুকের শুট এরই মধ্যে শেষ হয়েছে। এরপর শাকিব খানের অংশের শুট হবে এবং পরবর্তীতে তারা যৌথভাবে পোস্টারের জন্য শুট করবেন।
জানা গেছে, ৫ অক্টোবর শুটিং শুরুর দিন সন্ধ্যায় 'সোলজার'-এর ফার্স্ট লুক প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
লাফিং এলিফেন্ট প্রযোজিত এবং সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত এই দেশপ্রেম ও অ্যাকশন-নির্ভর সিনেমাটিতে শাকিব খান ও তানজিন তিশা ছাড়াও অভিনয় করবেন তারিক আনাম খান, এবিএম সুমন, এবং জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমাটি আসছে ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয়...
৬ ঘন্টা আগে
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...
৫ দিন আগে
বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, দেশের দর্শকরা ৩০ জুলাই থেকেই সিনেমাটি দেখতে পারবেন। বিশ্বের অধিকাংশ দেশ, যুক্তরাষ্ট্রসহ, ছবিটি মুক্তি পাবে ৩১ জুলাই।এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ কিস্তি। সিনেমাটি পরিচালনা করেছেন...
৫ দিন আগে
যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও দর্শকদের কাছে পরিচিত। বিভিন্ন টেলিভিশন নাটকে নিজের কণ্ঠে গান শোনানোর পর এবার প্রথমবারের মতো একক সংগীতানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। অনুষ্ঠানের আয়োজন করছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট।আয়োজকদের তথ্য...
৫ দিন আগে
