সোনাগাজী সদর ইউনিয়নে পশ্চিম সুজাপুরে রাস্তা সংস্কারের কাজ উদ্বোধন করেন ডা: মো: ফখরুদ্দিন মানিক
ফেনী প্রতিনিধি
সোনাগাজী উপজেলার ৭নং সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জালাল উদ্দীন মাঝী বাড়ির দরজায় রাস্তা সংস্কারের কাজ উদ্বোধন করেন ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ পদপ্রার্থী জননেতা জনাব ডা: মো: ফখরুদ্দিন মানিক।
ডা: মানিক বলেন,আমাদের সম্পদ ,জনসং্খ্যা এবং জন শক্তির কোন অভাব নেই। শুধু মাত্র সৎ নেতৃত্বের অভাবেই আমরা বার বার পিছিয়ে গিয়েছি।
বিগত ৫৪ বছরে জনপ্রতিনিধিরা ক্ষমতায় এসে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে, সম্পদের পাহাড় তৈরী করেছে,দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। আমরা দূর্নীতির এই পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরবো। ইসলামী কল্যান রাস্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগনের সকল সুবিধা নিশ্চিত করবো।
উদ্বোধন অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারী মাও আব্দুর রহিম , সোনাগাজী উপজেলার আমীর মাওলানা মোস্তফা ,সদর ইউনিয়ন আমীর মাওলানা নিজাম উদ্দিন,সোনাগাজী উপজেলার ছাত্র শিবিরের সভাপতি রফিক উদ্দিন নোবেল সহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৬ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৯ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
২২ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
২৩ ঘন্টা আগে
