বানিজ্য

সোনার দাম বাড়ল, ২২ ক্যারেট ১ লাখ ৯৫ হাজার টাকার কাছাকাছি

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


সোনার দাম বাড়ল, ২২ ক্যারেট ১ লাখ ৯৫ হাজার টাকার কাছাকাছি

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৬৬২ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে প্রতি ভরি সোনা ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকায় বিক্রি হয়েছিল।

বাজুস মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় বুলিয়ন মার্কেটে তেঁজা‌বি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন মানের সোনার নতুন দাম নিম্নরূপ:

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা।
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা।
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা।
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি ভরি রুপার দাম:

  • ২২ ক্যারেট: ৩ হাজার ৬২৮ টাকা।
  • ২১ ক্যারেট: ৩ হাজার ৪৫৩ টাকা।
  • ১৮ ক্যারেট: ২ হাজার ৯৬৩ টাকা।
  • সনাতন পদ্ধতি: ২ হাজার ২২৮ টাকা।

ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

১৮ ঘন্টা আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৪ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৫ দিন আগে


কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom