শাকিব খানের ‘রকস্টার’ টিজার প্রকাশে উন্মাদনা, আবেগঘন বার্তায় মুগ্ধতা প্রকাশ সাবিলা নূরের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেয়েছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’–এর অফিসিয়াল টিজার। মুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও দর্শক উচ্ছ্বাস।
১ মিনিট ২০ সেকেন্ডের টিজারে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্নধর্মী ও বিধ্বংসী লুকে। কনসার্ট পারফরম্যান্স, অ্যাকশন দৃশ্য এবং শক্তিশালী স্ক্রিন প্রেজেন্স-সব মিলিয়ে টিজারটি দর্শকদের মধ্যে নতুন ধরনের আগ্রহ তৈরি করেছে। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এটি একজন রকস্টারের জীবন, সংগ্রাম ও উত্থান-পতনের গল্পকে কেন্দ্র করে তৈরি একটি মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার।
টিজার প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় চলছে প্রশংসা ও প্রতিক্রিয়ার ঢল। দর্শকদের পাশাপাশি সিনেমাটির অভিনয়শিল্পীরাও নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।
সিনেমাটির নায়িকা সাবিলা নূর টিজারের কোলাজ ছবি শেয়ার করে নিজের মুগ্ধতা প্রকাশ করেন। তিনি লেখেন, “এত বিশাল এবং স্মরণীয় একটি প্রজেক্টের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
শাকিব খানের প্রশংসা করে সাবিলা নূর আরও বলেন, “শাকিব খান মানুষ হিসেবে অনন্য। তাঁর কাজের প্রতি একাগ্রতা এবং ইতিহাস গড়ার মানসিকতা নিজের পরিচয় নিজেই দেয়। এমন একটি বিশেষ প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
টিজার ঘিরে তৈরি হওয়া এই আলোচনায় সিনেমাটি নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। দর্শকদের ধারণা, ‘রকস্টার’ হতে যাচ্ছে শাকিব খানের ক্যারিয়ারে একটি ভিন্নমাত্রার ও চমকপ্রদ সংযোজন।
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...
৪ দিন আগে
বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, দেশের দর্শকরা ৩০ জুলাই থেকেই সিনেমাটি দেখতে পারবেন। বিশ্বের অধিকাংশ দেশ, যুক্তরাষ্ট্রসহ, ছবিটি মুক্তি পাবে ৩১ জুলাই।এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ কিস্তি। সিনেমাটি পরিচালনা করেছেন...
৪ দিন আগে
যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও দর্শকদের কাছে পরিচিত। বিভিন্ন টেলিভিশন নাটকে নিজের কণ্ঠে গান শোনানোর পর এবার প্রথমবারের মতো একক সংগীতানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। অনুষ্ঠানের আয়োজন করছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট।আয়োজকদের তথ্য...
৪ দিন আগে
ফেসবুক অনুসারীতে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, দেশের নতুন রেকর্ড
ফেসবুক অনুসারীর সংখ্যায় বাংলাদেশের সব তারকাকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রাখা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে বর্তমানে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক তিনি।সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনায় দেখা যায়, পরীমনির...
৫ দিন আগে
