বিনোদন

শাকিব খানের সঙ্গে কাজ করা ‘লাকের বিষয়’, বললেন সেমন্তী সৌমি

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


শাকিব খানের সঙ্গে কাজ করা ‘লাকের বিষয়’, বললেন সেমন্তী সৌমি

ছবি: সংগৃহীত


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সেমন্তী সৌমি মনে করেন, দেশের বিনোদন অঙ্গনে শাকিব খান-এর অবস্থান অনন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়কের জনপ্রিয়তা, সাফল্য এবং পেশাদারিত্বের প্রশংসা করেন।

সাক্ষাৎকারে সেমন্তী সৌমি বলেন, “শাকিব খান আমাদের বাংলাদেশের সুপারস্টার, মেগাস্টার। তার সঙ্গে যদি কেউ ক্যারিয়ারের শুরুতেই পর্দায় কাজ করার সুযোগ পায়, সেটি অবশ্যই সৌভাগ্যের বিষয়।”

তিনি আরও বলেন, শাকিব খানের সঙ্গে কাজ করলে নতুন শিল্পীদের জন্য অনেকটাই নিরাপদ ও সুবিধাজনক পরিবেশ তৈরি হয়। তার ভাষায়, “শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করলে আলাদা কোনো টেনশন থাকে না। তার সিনেমা এমনিতেই দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকে এবং সফল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।”

নতুন শিল্পীদের পরিচিতি পাওয়ার ক্ষেত্রেও শাকিব খানের সঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই অভিনেত্রী। তিনি বলেন, “তার সঙ্গে কাজ করলে খুব দ্রুত দর্শকের কাছে পরিচিত হওয়া যায়। কারণ তার সিনেমা বাংলাদেশের প্রায় সব শ্রেণির মানুষ দেখে। অন্য জায়গায় যেখানে দীর্ঘ সময় সংগ্রাম করতে হয়, সেখানে পরিচিতি পাওয়ার পথ অনেকটাই সহজ হয়ে যায়।”

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় সেমন্তী সৌমির এই মন্তব্য ইতোমধ্যে ভক্ত ও দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তার বক্তব্যে দেশের চলচ্চিত্র অঙ্গনে শাকিব খানের দীর্ঘদিনের জনপ্রিয়তা ও প্রভাবের বিষয়টি আবারও উঠে এসেছে।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

৩ দিন আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

৪ দিন আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৮ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৯ দিন আগে

Dr.Mahfuzul Alom