শাপলা কলি’ প্রতীকে নিবন্ধন সার্টিফিকেট পেল এনসিপি
নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে সার্টিফিকেট গ্রহণ করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় যুক্ত হওয়ার পর দলটির জন্য বরাদ্দ করা হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান নাহিদ ইসলাম।
এ সময় নির্বাচন–সংশ্লিষ্ট গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীকে স্বাগত জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, “এই সংস্কার বাতিল করতে বিভিন্ন পক্ষ চাপ সৃষ্টি করছে, আমরা তার নিন্দা জানাচ্ছি। আরপিও নিয়ে রিটের মাধ্যমে আদালতকে ব্যবহার করা হচ্ছে; ইসিকে আইনগতভাবে লড়াই করতে বলেছি।”
ইসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “অনেক চড়াই–উতরাই পেরিয়ে অবশেষে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে। শাপলা কলি প্রতীক নিয়ে এনসিপি এবারের নির্বাচনে অংশ নেবে।”
প্রশাসনে রদবদল নিয়ে নাহিদ ইসলাম বলেন, “ডিসি ও এসপিদের বদলিতে রাজনৈতিক প্রভাব আছে। এতে নির্বাচনে প্রভাব ফেলতে পারে। বিষয়টি নির্বাচন কমিশনকে নজরে রাখতে হবে।”
গণভোট নিয়ে যথাযথ প্রচারণার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক আরও বলেন, “গণভোট বিষয়ে সঠিক তথ্য প্রচার না হলে জনগণ ভুল ধারণা পেতে পারে। পাশাপাশি নির্বাচনে অপতথ্য ও ভুল তথ্যের বিস্তার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি।”
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১ দিন আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
