শোবিজ থেকে সরে এসে ধর্মচর্চায় মনোনিবেশ করলেন লুবাবা
বিনোদন ডেস্ক
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভিডিও ভাইরাল হতো প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি, সিমরিন লুবাবার। যেখানে তার বয়সের তুলনায় পরিপক্ক মন্তব্য ও আচরণ দেখে নেটিজেনরা তাকে ‘পাকনা লুবাবা’ নামে ডাকতেন।
কিন্তু দীর্ঘদিন ধরে শোবিজের পর্দা থেকে লুবাবা নিখোঁজ। জানা গেছে, সে মিডিয়া ও গণমাধ্যম থেকে সরে এসেছে। এবার আর কখনো টেলিভিশন বা মঞ্চে মুখ দেখাবে না—এবং ইতোমধ্যে নেকাব পরা শুরু করেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রচারণার কাজ চালাবে, সেটাও নেকাব পরেই করবে বলে জানিয়েছেন তার মা, জাহিদা ইসলাম জেমি।
শনিবার (২৭ ডিসেম্বর) জেমি গণমাধ্যমকে বলেন, “লুবাবা নিজেই উপলব্ধি করেছে, আর মিডিয়ায় কাজ করা তার জন্য সম্ভব নয়। তাই সে নেকাব পরার সিদ্ধান্ত নিয়েছে। ধর্মীয় গ্রন্থ ও হাদিস পড়ে নিজেই জীবনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি আরও জানান, লুবাবা ইতোমধ্যেই কোরআন খতম করেছে এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিসের পাঠ করছে। আগামী রমজানে সে ওমরাহ হজে অংশগ্রহণের পরিকল্পনা করছে।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
২ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৬ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৬ দিন আগে
