খেলাধুলা

শোকের ম্যাচে সাব্বিরের ক্যামিওতে ৫ উইকেটের জয় ঢাকার

৯ মাস আগে


শোকের ম্যাচে সাব্বিরের ক্যামিওতে ৫ উইকেটের জয় ঢাকার

ঢাকা ক্যাপিটালসের জন্য ম্যাচটি ছিল গভীর শোক আর আবেগে মোড়ানো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই অসুস্থ হয়ে পড়েন ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকি। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। মাঠের বাইরে এমন বেদনাবিধুর ঘটনার মধ্যেই মাঠে নেমে জয় তুলে নেয় ঢাকা ক্যাপিটালস।

১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ঢাকা। মাত্র ১ রান করে তানজিম হাসানের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার সাইফ হাসান। এরপর তিনে নেমে বাঁহাতি ব্যাটসম্যান আবদুল্লাহ আল মামুন ও ওপেনার উসমান খান দলকে সামাল দেন। দুজনে মিলে ৩৭ রানের জুটি গড়েন। মোহাম্মদ নেওয়াজের বলে আউট হওয়ার আগে উসমান খান করেন ১৮ রান। তবে অন্যপ্রান্তে দৃঢ় ছিলেন মামুন। ৩৯ বলে ৪৫ রান করা এই ব্যাটসম্যানকেও শেষ পর্যন্ত ফিরিয়েছেন নেওয়াজ।

লক্ষ্য তুলনামূলক কম হওয়ায় ঢাকার ওপর রান তাড়ার চাপ খুব একটা ছিল না। কিন্তু মিডল অর্ডারে নাসির হোসেনের ২২ বলে ১৯ রানের ইনিংস কিছুটা সমীকরণ জটিল করে তোলে। নাসির আউট হওয়ার পর সাব্বির রহমান উইকেটে নামেন, তখন ঢাকার প্রয়োজন ছিল ২৫ বলে ৩৫ রান।

এই পর্যায়ে নেপালি স্পিনার সন্দীপ লামিচানের করা ইনিংসের ১৭তম ওভারে ১৫ রান তুলে ম্যাচ পুরোপুরি ঢাকার নিয়ন্ত্রণে নিয়ে আসেন শামীম হোসেন ও সাব্বির রহমান। দুজনে মিলে ১৮ বলে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দলটি। সাব্বির রহমান মাত্র ১০ বলে ২১ রানের কার্যকর ক্যামিও খেলেন।

এর আগে ম্যাচের মূল ভিত গড়ে দেন ঢাকার বোলাররাই। টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত শুরু থেকেই সঠিক প্রমাণ করেন তারা। ইনিংসের প্রথম বলেই পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে দিয়ে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন ইমাদ ওয়াসিম। এরপর মিডল ওভারে নাজমুল হোসেন ও ইয়াসির আলীকেও সাজঘরে পাঠান এই বাঁহাতি স্পিনার। চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রাজশাহীকে চাপে রাখেন তিনি।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন আজও ভালো শুরু করেছিলেন। ২৮ বলে করেন ৩৭ রান। মুশফিকুর রহিম করেন ২৪ রান। পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ ২৬ রান করে অপরাজিত থাকলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি। বল হাতেও তিনি ঢাকার বিপক্ষে ৩ উইকেট নেন।

সব মিলিয়ে শোকের আবহে শুরু হওয়া ম্যাচটি জয় দিয়ে শেষ করে সহকারী কোচ মাহবুব আলী জাকির প্রতি এক ধরনের শ্রদ্ধাই জানাল ঢাকা ক্যাপিটালস।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৩২/৮
(নাজমুল ৩৭, নেওয়াজ ২৬*, মুশফিক ২৪; ইমাদ ৩/১৬, নাসির ২/৩২)

ঢাকা ক্যাপিটালস: ১৮.৫ ওভারে ১৩৪/৫
(মামুন ৪৫, সাব্বির ২১*; নেওয়াজ ৩/২১)

ফল: ঢাকা ক্যাপিটালস ৫ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ইমাদ ওয়াসিম


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

৩ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৫ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৮ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom