শেখ পরিবারের নামে ৮৭৯ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরাচার শেখ হাসিনা, তার পিতা শেখ মুজিবুর রহমান ও পরিবারের সদস্যদের নামে নামকরণ করা ৮৭৯টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। ১৮ মাসের শাসনামলে এ পরিবর্তন আনা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সবচেয়ে বেশি নাম পরিবর্তন হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোতে মোট ২০৫টি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে ১৮১টি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৮৪টি প্রতিষ্ঠানের নাম বদলানো হয়েছে।
এর আগে গত বছরের ২৬ জুন প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, বিগত ১৬ বছরে ৯৭৭টি অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে রাখা হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন
পরিবর্তিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে-
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় → নেত্রকোনা বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় → কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় → গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি → ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় → জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি → বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় → অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়
এছাড়া আরও একাধিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।
মেডিকেল বিশ্ববিদ্যালয়
অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়–এর নাম পরিবর্তন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হয়েছে।
এছাড়া খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম যথাক্রমে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হয়েছে। শেখ পরিবারের নামে করা ৩৪টি মেডিকেল কলেজ ও হাসপাতালের নামও পরিবর্তন হয়েছে।
স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স
২০৫টি স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করা হয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম–এর নাম পরিবর্তন করে জাতীয় স্টেডিয়াম, ঢাকা করা হয়েছে।
শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের নাম পরিবর্তন করে জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা ঢাকা করা হয়েছে।
শেখ কামাল মিলনায়তন, জাতীয় ক্রীড়া পরিষদ পল্টন নাম পরিবর্তন করে জাতীয় ক্রীড়া পরিষদ পল্টন রাখা হয়েছে।
অন্যান্য স্থাপনা
নাম পরিবর্তন হয়েছে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল কলেজ, ছাত্রাবাস, গ্রন্থাগার, গবেষণা কেন্দ্র, সেনানিবাস, নৌজাহাজ, থানা ও পুলিশের স্থাপনা, পদক-বৃত্তি-ট্রফি, স্যাটেলাইট কেন্দ্র, সড়ক, সেতু, টানেল, রেলস্টেশন, উন্নয়ন প্রকল্প, পার্ক, স্টেডিয়াম, বিদ্যুৎকেন্দ্র, পানি শোধনাগারসহ মোট ২৯ ধরনের ৮৭৯টি প্রতিষ্ঠান ও স্থাপনার।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবর্তিত নামের তালিকা প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ধাপে ধাপে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন করছে।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১১ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
