রাজনীতি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রংপুর প্রতিনিধি

৩ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত শেষে তিনি শহীদের বাবা ও বড় ভাইয়ের সঙ্গে শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত বাড়িতে প্রবেশ করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

শনিবার সকাল ৮টায় রংপুরের পীরগঞ্জ উপজেলায় অবস্থিত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন জামায়াত আমির। এ সময় তিনি মহান আল্লাহর কাছে শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করেন।

মোনাজাতে ডা. শফিকুর রহমান বলেন, ‘হে আল্লাহ, শহীদ আবু সাঈদ রহিমাহুল্লাহ আধিপত্যবাদবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। তুমি আমাদের দেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করো। আমাদেরও শহীদদের পথে কবুল করো। শহীদ আবু সাঈদের আদর্শ অনুসরণ করে যেন আমরা এই দেশকে আধিপত্যবাদের মোকাবিলায় এগিয়ে নিতে পারি, সেই তৌফিক দান করো।’

জামায়াত আমিরের সঙ্গে কবর জিয়ারতে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে জামায়াত আমিরের দিনব্যাপী নির্বাচনী কর্মসূচি রয়েছে। সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায়, দুপুর ১২টায় বগুড়া শহরে, দুপুর আড়াইটায় বুড়া জেলার শেরপুর উপজেলায়, বেলা সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরে, বিকেল ৪টায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনা শহরে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য দেবেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom