শহীদ বুদ্ধিজীবী দিবসের সভায় জামায়াত নেতাদের নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ
নেছারাবাদ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারির অনুপস্থিতিকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধার বিষোদগারপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখা।
শনিবার (১৪ ডিসেম্বর) নিজের ফেসবুকে পোস্টের এক প্রতিবাদ বিবৃতিতে উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আব্দুর রশীদ বলেন, সভায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে ব্যক্তিগত ব্যস্ততা বা সমস্যার কারণে আমীর ও সেক্রেটারির অনুপস্থিতিকে পুঁজি করে মুক্তিযোদ্ধা জনাব মোঃ শাহ আলম যে অসৌজন্যমূলক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
বিবৃতিতে বলা হয়, অতীতে জাতীয় দিবসসমূহের সকল কর্মসূচিতে জামায়াতে ইসলামীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সর্বজনবিদিত। অথচ সভায় অন্যান্য বৃহত্তর রাজনৈতিক দলের উপজেলার শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি। এতে প্রমাণ হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বক্তব্য প্রদান করা হয়েছে।
উপজেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, এ ধরনের বক্তব্যের মাধ্যমে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা নিজেই একজন বীর মুক্তিযোদ্ধার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন। তারা মনে করেন, জামায়াতে ইসলামীর ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এমন বক্তব্য দেওয়া হয়েছে।
বিবৃতিতে অবিলম্বে উক্ত বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতে জাতীয় দিবসের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে সকল রাজনৈতিক দলের প্রতি শালীনতা ও সৌজন্য বজায় রাখার দাবি জানানো হয়।
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...
২২ দিন আগে
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর
২ মাস আগে
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...
৩ মাস আগে
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ
ইসকনের বহিষ্কৃত নেতা ও সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-কে একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।এর আগে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন-এর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে...
৩ মাস আগে
