শীত ও ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত গাজা, ত্রাণ প্রবেশে বাধা থাকায় বাড়ছে মৃত্যু ও হতাশা
দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধের পর বিধ্বস্ত গাজা উপত্যকায় শীতকালীন তীব্র আবহাওয়া ফিলিস্তিনিদের দুর্ভোগকে আরও চরম আকারে বাড়িয়ে তুলছে। ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসে বাস্তুচ্যুত মানুষের দুর্দশা ভয়াবহ হলেও প্রয়োজনীয় পরিমাণে ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ।
রোববার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে সংস্থাটির কমিশনার-জেনারেল ফিলিপ লাজ্জারিনি বলেন, “আরও বৃষ্টিপাত মানে আরও মানুষের দুর্দশা, হতাশা ও মৃত্যু।” তিনি জানান, গাজার মানুষ বর্তমানে “ক্ষীণ, পুরোনো তাঁবু ও ধ্বংসস্তূপের মধ্যে মানবেতর জীবন” কাটাচ্ছে।
লাজ্জারিনি বলেন, যদি মানবিক সহায়তার প্রবাহে বাধা না দেওয়া হয়, তাহলে ইউএনআরডব্লিউএ আগামীকাল থেকেই ত্রাণ কার্যক্রম কয়েক গুণ বাড়াতে সক্ষম। তবে বাস্তবতা হলো—প্রয়োজনের তুলনায় সহায়তা প্রবেশ করছে খুবই সীমিত পরিসরে।
পৃথক এক বিবৃতিতে ফিলিস্তিনি সরকার জানিয়েছে, চলমান তীব্র আবহাওয়ার মধ্যে বাস্তুচ্যুত মানুষের জরুরি মানবিক চাহিদা পূরণে গাজায় অন্তত দুই লাখ প্রিফেব্রিকেটেড আবাসন ইউনিট প্রয়োজন। সরকারের অপারেশন রুম জানায়, ঝড়-বৃষ্টির কারণে শহরজুড়ে হাজার হাজার তাঁবু পানিতে তলিয়ে গেছে এবং অনেক তাঁবু উড়ে গেছে। এতে গাজা জুড়ে মানবিক জরুরি অবস্থা আরও তীব্র হয়ে উঠেছে।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গত শনিবার থেকে গাজায় একটি মেরু নিম্নচাপ সক্রিয় রয়েছে। এটি চলতি শীত মৌসুমের তৃতীয় নিম্নচাপ, যার প্রভাবে ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস বইছে।
সাম্প্রতিক মাসগুলোতে গাজার ফিলিস্তিনিরা একদিকে প্রতিকূল আবহাওয়ার সঙ্গে, অন্যদিকে অব্যাহত ইসরায়েলি হামলার বিরুদ্ধে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। পূর্ববর্তী দুটি নিম্নচাপের সময় ভারী বৃষ্টিতে ইসরায়েলি বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ে। সেই সঙ্গে বন্যায় হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের তাঁবু বিধ্বস্ত হয়। এতে চার শিশুসহ অন্তত ১৭ জন ফিলিস্তিনির প্রাণহানি ঘটে।
বর্তমান আবহাওয়াজনিত পরিস্থিতি বিশেষ করে তাদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে, যারা জীর্ণ তাঁবুতে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও উচ্চঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করছে। এসব ভবন ২০২৩ সালের অক্টোবর থেকে বারবার ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো নৃশংস হামলায় এখন পর্যন্ত ৭১ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৭১ হাজার ২০০ জনের বেশি মানুষ। টানা বোমাবর্ষণে পুরো গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
১৯ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
