শিক্ষা

শিক্ষা খাত দলীয়করণের শিকার হয়েছে, শিক্ষার মান নেমেছে: এটিএম আজহারুল ইসলাম

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


শিক্ষা খাত দলীয়করণের শিকার হয়েছে, শিক্ষার মান নেমেছে: এটিএম আজহারুল ইসলাম

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বিগত সরকারের আমলে শিক্ষা খাতকে দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার (২ মে) বিকালে বদরগঞ্জ মডেল হাইস্কুলের হলরুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “শিক্ষার মান এতটাই নিচে নেমেছে যে তা দেখলে লজ্জা লাগে। শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।”

এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা বাস্তবায়িত হলে শিক্ষক সংকট, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের চাহিদা পূরণ সম্ভব হবে। তিনি সরকারকে এ দুই খাতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি হয়েছে। কিন্তু এই আত্মত্যাগ যদি উপেক্ষা করা হয়, তাহলে তার পরিণতি শুভ হবে না।”

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর ভূমিকার প্রশংসা করে বলেন, তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনার ধারা চালু করেছিলেন।

সভায় বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান সভাপতিত্ব করেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি তারাগঞ্জ উপজেলাতেও অনুরূপ মতবিনিময় সভায় অংশ নেন।


মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী
মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর এসব ছাপাখানা পরিদর্শন করেন তিনি।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানাগুলোতে প্রস্তুত...

১ দিন আগে


স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...

৫ দিন আগে


ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার

দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে

৭ দিন আগে


কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ

দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom