‘শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি থাকলে অরাজকতা হবেই’-ঢাবি অধ্যাপক মামুন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় ছাত্র ও শিক্ষক রাজনীতি থাকলে ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি তৈরি হওয়া অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
‘ক্যাম্পাসে ক্ষমতার রাজনীতি অনুচিত’
অধ্যাপক মামুন বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চা ও নতুন জ্ঞান সৃষ্টির স্থান। সেখানে দলীয় ক্ষমতার রাজনীতি সক্রিয় থাকলে শিক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হয়।
তার ভাষায়, “আমি সব সময় ক্যাম্পাসে দলীয় ছাত্র ও শিক্ষক রাজনীতির বিপক্ষে। এই রাজনীতি থাকলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়।”
সহিংসতার চক্র নিয়ে উদ্বেগ
তিনি উল্লেখ করেন, অতীতে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের মাধ্যমে অন্য সংগঠনগুলো নির্যাতনের শিকার হয়েছে। একইভাবে ভিন্ন সময়ে অন্য সংগঠনগুলোর বিরুদ্ধেও সহিংসতার অভিযোগ রয়েছে।
তিনি বলেন, “যতদিন দলীয় ব্যানারে ছাত্র ও শিক্ষক রাজনীতি থাকবে, ততদিন এই সহিংসতা চক্রাকারে চলতেই থাকবে।”
‘পুরোনো দখল-সংস্কৃতিতে ফিরে যাওয়ার আশঙ্কা’
অধ্যাপক মামুন আশঙ্কা প্রকাশ করে বলেন, আবারও হল দখল, মারামারি, দিনরাত মিছিল-মিটিংয়ের সংস্কৃতিতে ফিরে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা শিক্ষাঙ্গনের জন্য অশনিসংকেত।
নেপালের উদাহরণ
তিনি নেপালের উদাহরণ তুলে ধরে বলেন, সেখানে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও এ ধরনের সিদ্ধান্ত বিবেচনা করা উচিত বলে মত দেন তিনি।
ত্যাগের মূল্যায়ন নিয়ে প্রশ্ন
অধ্যাপক মামুন প্রশ্ন তোলেন, অতীতে ছাত্রদের ত্যাগ ও আন্দোলনের চেতনা যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে কি না। তিনি বলেন, “আমরা কি সত্যিই চাই আমাদের ক্যাম্পাসগুলো জ্ঞানচর্চার কেন্দ্র হোক, নাকি ক্ষমতার সিঁড়ি হিসেবেই ব্যবহার করতে থাকব?”
নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার পর নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে বিভিন্ন দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন সামান্তা শারমিন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)-র পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দলটিতে তার যোগদানের গুঞ্জন ওঠে। নাঈম আহমাদের
২ ঘন্টা আগে
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...
২২ ঘন্টা আগে
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি
১ দিন আগে
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...
২ দিন আগে
